ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ডিসি সম্মেলন স্থগিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 12:53 PM

ডিসি সম্মেলন স্থগিত

ডিসি সম্মেলন স্থগিত

করোনাভাইরাসের কারণে এবারের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন স্থগিত করা হয়েছে। মহামারির কারণে সঠিক সময়ে করতে না পারলেও আগামী বছরের ৫-৭ জানুয়ারি আয়োজন করতে প্রস্তুতি নিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) শেখ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ডিসি সম্মেলন স্থগিত করা হয়েছে। তবে আমরা এখনও চিঠি পাইনি।

করোনার কারণে ভার্চুয়ালি তিন দিনব্যাপী অনুষ্ঠেয় ডিসি সম্মেলনের উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রীর। আর ডিসিদের সশরীরে ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনে অংশ নেয়ার কথা ছিল।

ডিসি সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ডিসিদের কার্য অধিবেশন, এছাড়া একটি উদ্বোধনী অনুষ্ঠান, প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনা, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও একটি সমাপনী অনুষ্ঠান থাকে।

গত বছরই জেলা প্রশাসক সম্মেলনে প্রথমবারের মতো প্রধান বিচারপতি, তিন বাহিনী প্রধান, জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে ডিসি ও বিভাগীয় কমিশনাররা বৈঠক করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status