ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
রিয়াল মাদ্রিদে নতুন ভূমিকায় ক্যাসিয়াস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 11:35 AM

রিয়াল মাদ্রিদে নতুন ভূমিকায় ক্যাসিয়াস

রিয়াল মাদ্রিদে নতুন ভূমিকায় ক্যাসিয়াস

নতুন ভূমিকায় সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরেছেন কিংবদন্তি স্প্যানিশ গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশনের মহাপরিচালকের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

মঙ্গলবার এক বিবৃতিতে রিয়াল জানায়, রিয়াল মাদ্রিদ সিএফ ঘোষণা করছে যে ইকার ক্যাসিয়াস মহাপরিচালকের সহকারী হিসেবে রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশনে যোগ দিয়েছেন। তিনি একজন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি যিনি আমাদের ক্লাবের মূল্যবোধ বহন করেন এবং আমাদের ইতিহাসের সেরা গোলরক্ষক।

রিয়াল মাদ্রিদে ২৫ বছরের ক্যারিয়ারে ১৯টি ট্রফি জিতেছেন ক্যাসিয়াস। এরপর পোর্তোতে যোগ দিয়ে তিনি দু’টি লিগ শিরোপা, একটি পর্তুগিজ লিগ কাপ এবং একটি পর্তুগিজ সুপার কাপ জিতেন।  

স্পেন জাতীয় দলের জার্সিতে ১৬৭ ম্যাচ খেলেছেন ক্যাসিয়াস। দেশের হয়ে দু’টি ইউরো চ্যাম্পিয়নশিপের পাশাপাছি একটি বিশ্বকাপও জিতেন তিনি। এছাড়া অনূর্ধ্ব-২০ বিশ্বকাপও জিতেছেন তিনি। ৩৯ বছর বয়সী এই গোলরক্ষক এ বছরই ফুটবলকে বিদায় জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status