ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বন্ধ ঘরে মিলল হত্যা মামলার আসামিদের মায়ের লাশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 11:30 AM

বন্ধ ঘরে মিলল হত্যা মামলার আসামিদের মায়ের লাশ

বন্ধ ঘরে মিলল হত্যা মামলার আসামিদের মায়ের লাশ

কুলাউড়ায় আলোচিত মনাফ হত্যা মামলার গ্রেফতারকৃত আসামি শাহিনুর রহমান শাহিদ ও আতিকুর রহমান চান মিয়ার মা জুবেদা খাতুনের (৮০) লাশ বন্ধ ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, গত ছয় দিন থেকে বাড়িতে অন্য লোকজন না থাকায় অনাহারে ও শীতে তিনি মারা গেছেন।

পুলিশ সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালে পাঠিয়েছে। মৃত জুবেদা খাতুন কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের মীরশঙ্কর গ্রামের মৃত মাহমুদ আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয়ভাবে জানা যায়, গত ১৫ ডিসেম্বর রাতে কুলাউড়া আলোচিত ব্যবসায়ী মনাফের লাশ উদ্ধার এবং আসামি শাহিদ ও চান মিয়াসহ ছয়জনকে গ্রেফতারের পর অন্যরা গ্রেফতার এড়াতে বৃদ্ধ মাকে বাড়িতে ফেলে রেখে গা ঢাকা দেয়। পরিবারের নারীরাও সন্তানসহ আত্মগোপনে চলে যায়। এরপর থেকে পাড়া-প্রতিবেশীও তাদের বাড়িতে আসা-যাওয়া বন্ধ করে দেন।

অসুস্থ বৃদ্ধা জুবেদা খাতুন একাই ঘরে থাকতেন। সোমবার সকাল থেকে বৃদ্ধা জুবেদা খাতুনের নড়াচড়া না পেয়ে এবং গরু-ছাগলের ডাকাডাকির শব্দ শুনে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ এসে ঘরের দরজা খুলে ভেতরে বৃদ্ধা জুবেদা খাতুনের পচা লাশ বিছানার উপর পড়ে থাকতে দেখেন।

কুলাউড়া থানার উপ-পরিদর্শক হাবিব জানান, বৃদ্ধা জুবেদা খাতুন ছিলেন শ্বাসকষ্টের রোগী। ব্যবসায়ী মনাফের লাশ উদ্ধার ও আসামিদের আটকের দিন থেকে বৃদ্ধাকে একা রেখে বাড়ির নারীরাও নিরুদ্দেশ। ধারণা করা হচ্ছে সবাই বাড়ি ছেড়ে চলে যাওয়ায় গত ছয় দিন থেকে না খেয়ে, সেই সাথে শ্বাসকষ্টে অথবা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, কুলাউড়া উপজেলা শহরের মিলিপ্লাজার ব্যবসায়ী আব্দুল মনাফের (৩২) অর্ধগলিত লাশ ১৫ ডিসেম্বর মঙ্গলবার রাতে আনুমানিক ১১টায় চান মিয়ার ঘরের পেছনে মাটি চাপা দিয়ে রাখা অবস্থায় উদ্ধার করে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status