ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রভাসের ‘সিক্রেট ক্রাশ’ ৪০ বছরের রাভিনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 14 December, 2020, 7:45 PM

প্রভাসের ‘সিক্রেট ক্রাশ’ ৪০ বছরের রাভিনা

প্রভাসের ‘সিক্রেট ক্রাশ’ ৪০ বছরের রাভিনা

ভারতের জনপ্রিয় অভিনেতা প্রভাস। তার পুরো নাম প্রভাস রাজু উপ্পলাপতি। ২০০২ সালে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেছিলেন দক্ষিণ ভারতের জনপ্রিয় এ অভিনেতা। ‘এশওয়ার’ শিরোনামের তেলেগু সিনেমায় প্রথম দেখা গিয়েছিল তাকে। প্রভাস জনপ্রিয়তা পেয়েছেন ২০১৫ সালে ‘বাহুবালি’ সিনেমায় অভিনয় করে।

এরপর ‘সাহো’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে উঠেন তিনি। পর্দায় সফল এ অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। প্রভাস কি সিঙ্গেল? কে তার প্রেমিকা? কার সঙ্গে ডেট করছেন প্রভাস? এমন প্রশ্ন ঘুরপাক ভক্তদের মনে।

এবার প্রকাশ্য এসেছে প্রভাসের ‘সিক্রেট ক্রাশ’। এক সাক্ষাৎকারে প্রভাস বলেছিলেন, তার প্রথম ক্রাশ স্কুল শিক্ষিকা। তারপর ২০১৭ সালে জানা যায় প্রভাসের আসল ‘সিক্রেট ক্রাশ’ প্রসঙ্গে। বলিউড অভিনেত্রী রাভিনা টেন্ডনকে পছন্দ করেন প্রভাস! এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে।

বয়সে এক বছরের ছোট রাভিনাকে পছন্দ করা প্রসঙ্গে প্রভাস এক সাক্ষাৎকারে বলেন, রাভিনা বড় ভক্ত আমি। ‘আন্দাজ আপনা আপনা’ সিনেমায় ‘এলো  জি সানাম’ গানটি প্রায়ই দেখি। জানা গেছে, ‘সাহো’ সিনেমার প্রমোশনে একটি টেলিভিশন অনুষ্ঠানে একসঙ্গে নাচ করেছিলেন প্রভাস ও রাভিনা। ‘টিপ টিপ বারসা পানি’ শিরোনামের গানে পা মিলিয়ে ছিলেন তারা। ‘নাচ বালিয়ে’ শিরোনামের ওই অনুষ্ঠানে বিচারক হিসেবে ছিলেন রাভিনা।  

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status