ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফাইনালে ওঠার মিশনে টস জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 14 December, 2020, 7:45 PM

ফাইনালে ওঠার মিশনে টস জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম

ফাইনালে ওঠার মিশনে টস জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম

লিগপর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল গাজী গ্রুপ চট্টগ্রাম, দুইয়ে জেমকন খুলনা। যে কারণে ফাইনালে যাওয়ার জোড়া সুযোগ পাচ্ছে এ দুই দল। যার প্রথমটি অর্থাৎ কোয়ালিফায়ার-১ ম্যাচে আজ (সোমবার) মুখোমুখি চট্টগ্রাম ও খুলনা।

এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম অধিনায়ক মোহাম্মদ মিঠুন। তাদের আমন্ত্রণে আগে ব্যাট করবে খুলনা। এই ম্যাচের জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। আর হেরে যাওয়া দল দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে বেক্সিমকো ঢাকার বিপক্ষে।

নিজেদের একাদশে জোড়া পরিবর্তন এনেছে খুলনা। নাজমুল ইসলাম অপু ও শহীদুল ইসলামের জায়গায় দলে ফিরেছেন ইমরুল কায়েস ও আলআমিন হোসেন। অন্যদিকে জিয়াউর রহমানের জায়গায় সঞ্জিত সাহাকে দলে নিয়েছে চট্টগ্রাম।

গাজী গ্রুপ চট্টগ্রাম একাদশ

মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস (উইকেটরক্ষক), শামসুর রহমার শুভ, মাহমুদুল হাসান জয়, মোসাদ্দেক হোসেন সৈকত, সঞ্জিত সাহা, নাহিদুল ইসলাম, রাকিবুল হাসান, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।

জেমকন খুলনা একাদশ
সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইমরুল কায়েস, শুভাগত হোম চৌধুরী, জহুরুল হক অমি, জাকির হাসান (উইকেটরক্ষক) শামীম পাটোয়ারি, আরিফুল হক, হাসান মাহমুদ, আলআমিন হোসেন ও মাশরাফি বিন মর্তুজা।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status