ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
রাজধানীতে ২০ কেজি গাঁজাসহ আটক ৩
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 14 December, 2020, 6:09 PM

রাজধানীতে ২০ কেজি গাঁজাসহ আটক ৩

রাজধানীতে ২০ কেজি গাঁজাসহ আটক ৩

রাজধানীর দারুসসালাম এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব।

সোমবার (১৪ ডিসেম্বর) থানাধীন হাজী আক্তার হোসেন মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃত হলেন- আ. জলিল (২৯), মো. সাখাওয়াত (২৫) এবং মো. আশরাফুল।

র‌্যাব-৪ জানায়, র‍্যাবের একটি আভিযানিক দল সোমবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটের  দিকে রাজধানীর দারুসসালাম থানাধীন হাজী আক্তার হোসেন মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী।

র‌্যাব-৪ এর এস আই মো. কাইসার মাতুব্বর জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে দেশের  সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ট্রাকের মাধ্যমে বিশেষ কায়দায় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার মাদক ডিলারদের নিকট সরবরাহ করে আসছিল। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status