ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘ক্যাশ’ নিয়ে নিরবের বিপরীতে পূজা-এভ্রিল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 14 December, 2020, 3:50 PM

‘ক্যাশ’ নিয়ে নিরবের বিপরীতে পূজা-এভ্রিল

‘ক্যাশ’ নিয়ে নিরবের বিপরীতে পূজা-এভ্রিল

চলচ্চিত্রে এ সময়ের ব্যস্ত নির্মাতা সৈকত নাসির। আবারও নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তিনি। এবার তিনি ‘ক্যাশ’ শিরোনামের নতুন সিনেমা শুরু করতে যাচ্ছেন। তার নতুন সিনেমায় প্রধান নায়কের চরিত্রে থাকছেন চিত্রনায়ক নিরব। আর এই নায়কের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন পূজা চেরি ও এভ্রিল।

নির্মাতা সৈকত গণমাধ্যমকে জানান, ‘ক্যাশ’ ছবির জন্য পূজাকে চূড়ান্ত করেছি। তার নায়ক নিরব। গতকাল রোববার(১৩ ডিসেম্বর) সন্ধ্যায় পূজাকে ‘ক্যাশ’ ছবিতে চুক্তিবদ্ধ করা হয়েছে।

পরিচালক আরো জানান, মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মঞ্চ থেকে উঠে আসা এভ্রিল এ ছবির মাধ্যমে প্রথমবার চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। এর আগে একাধিক নাটক, মিউজিক ভিডিও করলেও ‘ক্যাশ’-ই হতে যাচ্ছে এভ্রিলের প্রথম ছবি।

পরিচালক সৈকত নাসির বলেন, নিরবের সঙ্গে ‘ক্যাসিনো’ ছবি করে ফিল্ম বিষয়ে তার ধৈর্য্য আমাকে চরমভাবে আকর্ষণ করেছে। চমৎকার বোঝাপড়া তৈরি হয়েছে৷তার এই লেগে থাকাই একদিন সাফল্য হয়ে ধরা দেবে৷এজন্য নিরবের সঙ্গে আবার কাজ করছি। আর পূজাকে নিয়ে অফিসিয়ালি এটাই প্রথম কাজ হতে যাচ্ছে। সে ভালো অভিনেত্রী। ‘ক্যাশ’র মাধ্যমে সে নতুন কিছুর দিয়ে নিজেকে আবার প্রমাণের সুযোগ পাবে। বাকি যারা আছে প্রত্যেকের চরিত্রই সমানভাবে গুরুত্বপূর্ণ। এটি নায়ক নায়িকা নির্ভর কোনো ছবি না। আমার টার্গেট ওয়ার্ল্ডক্লাস ছবি বানানো।

পরিচালক সৈকত নাসির বলেন, ‘ক্যাশ’ পুরোপুরি মাস্টারমাইন্ড টাইপের কনটেন্ট। শুটিং হবে নির্দিষ্ট জোনে। তাই আগেই কোনোভাবে গল্পের ধারণা দিতে চাই না৷ছবির গল্প ও সংলাপ লিখছেন আসাদ জামান।

নিরব, পূজা চেরী, এভ্রিল ছাড়াও ‘ক্যাশ’ ছবির আরো গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সাঞ্জু জন, এল আর খান সীমান্ত, ফারহান খান রিও, জন জাহিদ। আরো একজন নারী বিশেষ চরিত্রে থাকবে। যেটা আপাতত চমক হিসেবেই রাখতে চান জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসির।

‘ক্যাশ’ প্রযোজিত হচ্ছে একাধিক নাটক প্রযোজনা করে সুনাম অর্জন করা প্রতিষ্ঠান স্বদেশ এন্টারটেইনমেন্ট এর অর্থায়নে। প্রতিষ্ঠানটির কর্ণধার ফয়সাল আজাদ জানান, ‘ক্যাশ’ ছবির মাধ্যমে প্রথমবার চলচ্চিত্র প্রযোজনা করতে যাচ্ছেন তিনি। ৩ জানুয়ারি থেকে শুটিং শুরু হবে।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status