ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কানপুরে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ কর্নেলের বিরুদ্ধে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 14 December, 2020, 3:51 PM

কানপুরে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ কর্নেলের বিরুদ্ধে

কানপুরে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ কর্নেলের বিরুদ্ধে

বাড়িতে নিমন্ত্রণ করে বন্ধুকে মদ খাইয়ে অজ্ঞান করে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ভারতীয় সেনাবাহিনীর এক কর্নেলের বিরুদ্ধে। ধর্ষণে বাধা দিলে তিনি ওই নারীকে মারধরও করেন। অভিযুক্ত কর্নেল কৃষ্ণ কানপুরে কর্মরত বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ।

জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১২ ডিসেম্বর) কানপুরের অফিসার্স মেসেই ধর্ষণের এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে কর্নেল কৃষ্ণ আত্মগোপনে রয়েছেন। অভিযুক্ত সেনা কর্মকর্তা একজন রাশিয়ান। তবে ১০ বছর ধরে তিনি ভারতে আছেন। এ ঘটনায় ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে স্থানীয় ক্যান্টনমেন্ট থানায় অভিযোগ করেছেন নির্যাতনের শিকার নারীর স্বামী। ইতোমধ্যে তার খোঁজে দেশটির পুলিশ অভিযানে নেমেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

পুলিশের বরাত দিয়ে ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, পদোন্নতি পেয়ে কর্নেল হওয়ার পর পার্টি দিয়েছিলেন অভিযুক্ত সেনা কর্মকর্তা। সেখানেই সস্ত্রীক আমন্ত্রণ জানিয়েছিলেন বন্ধুকে। এরপরই শুরু হয় পানভোজন। পার্টিতে দেওয়া পানীয় খাওয়ার পর ওই নারীর স্বামী বেহুঁশ হয়ে পড়েন। সেই সুযোগেই তার স্ত্রীকে ধর্ষণ করেন কর্নেল কৃষ্ণ।

ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় কর্নেল কৃষ্ণের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status