ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
জেদ্দা উপকূলে ৬০ হাজার টন জ্বালানি বহনকারী ট্যাংকারে হামলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 14 December, 2020, 3:54 PM

জেদ্দা উপকূলে ৬০ হাজার টন জ্বালানি বহনকারী ট্যাংকারে হামলা

জেদ্দা উপকূলে ৬০ হাজার টন জ্বালানি বহনকারী ট্যাংকারে হামলা

সৌদি আরবের জেদ্দা উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটিকে হামলা বলে ধারণা করছে বন্দর কর্তৃপক্ষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, সৌদি আরবের স্থানীয় সময় (১৪ ডিসেম্বর) বিস্ফোরণের পরপরই ট্যাংকারটিতে আগুন ধরে যায়। এতে পুরো জাহাজ এবং বন্দরের আশপাশে আতঙ্কে ছড়িয়ে পড়ে।
 
হাফনিয়া শিপিং কোম্পানি জানিয়েছে, অন্য একটি জাহাজ থেকে সিঙ্গাপুরের পতাকাবাহী তেল ট্যাংকার ‘বিডব্লিউ রাইন’-এ হামলা হয়। জাহাজে থাকা ২২ নাবিক অক্ষত আছেন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ট্যাঙ্কারটি ক্ষতিগ্রস্ত হওয়ায় বিপুল পরিমাণ তেল সমুদ্র ছড়িয়ে পড়ার শঙ্কা জানিয়ে সতর্ক করেছে ওই কোম্পানি।

হাফনিয়া শিপিং বিবৃতি আরও জানায়, জাহাজ থেকে কিছু তেল ছড়িয়ে পড়ার খবর পেয়েছি আমরা। তবে অতিমাত্রায় তেল ছড়ানো এখন পর্যন্ত লক্ষ করা যাচ্ছে না।

৬০ হাজার টন পেট্রল নিয়ে ইয়ানবু বন্দর থেকে গত ৬ ডিসেম্বর ছেড়ে আসে ট্যাংকার ‘বিডব্লিউ রাইন’। সিঙ্গাপুরের এই ট্যাংকারটিতে এখনো ৮৪ শতাংশ পেট্রোল রয়েছে।

বিস্ফোরণের কারণে সৌদির নৌবাহিনীর দল আশাপাশের জাহাজগুলোর উদ্দেশে সতর্কবার্তা পাঠিয়েছে। এটি হামলা নাকি দুর্ঘটনা খতিয়ে দেখতে তদন্ত নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই হামলায় এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

গত ২৫ নভেম্বরে সৌদির অন্য একটি বন্দরে গ্রাসের পতাকাবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটে। সেখানে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউথিরা মাইন বিস্ফোরণ ঘটায়। ধারণা করা হচ্ছে নতুন এই বিস্ফোরণের পেছনে হাউথিদের হাত থাকতে পারে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status