ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
খেলা শেষ হয়ে যায়নি: ট্রাম্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 14 December, 2020, 3:57 PM

খেলা শেষ হয়ে যায়নি: ট্রাম্প

খেলা শেষ হয়ে যায়নি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বানের পরাজয় এখননো মানতে রাজি নয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, খেলা শেষ হয়ে যায়নি। এ নির্বাচনে বিজয়ী হয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জো বাইডেন।

নির্বাচনে বিজয়ী জো বাইডেনের অভিষেক অনুষ্ঠান নিয়ে কোনো কথা বলতে রাজি নন ট্রাম্প। উপরন্তু, তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র তৃতীয় বিশ্বের দেশের মতো হয়ে গেছে।

চারটি অঙ্গরাজ্যের নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার মামলা সুপ্রিম কোর্ট দিন কয়েক আগে খারিজ করেন। এরপরই ট্রাম্প শিবিরের শেষ আশা ভেস্তে যায়। তবে ট্রাম্প নতুন নতুন বাহানা সৃষ্টি করছেন। ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানিসহ তার শিবির থেকে বলা হচ্ছে, স্থানীয় পর্যায়ে নির্বাচন নিয়ে তাদের আরও অনেক মামলা আছে। সুপ্রিম কোর্টে ভিন্ন মামলা নিয়ে নতুন করে যাওয়ার আভাস দিয়েছেন তারা।

১৩ ডিসেম্বর ট্রাম্প ফক্স নিউজকে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি জয়ের জন্য লড়াই চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করে বলেছেন, খেলা খতম হয়ে যায়নি।

যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রক্রিয়া অনুযায়ী, ১৪ ডিসেম্বর অঙ্গরাজ্যের আইনসভা ইলেক্টোরাল ভোট নিয়ে নির্বাচন করবে। ৩ নভেম্বরের অঙ্গরাজ্য নির্বাচনের ফলাফল অনুযায়ী, ইলেক্টোরাল প্রতিনিধিরা ভোট দেবেন। এমন ভোট অঙ্গরাজ্য আইনসভা প্রত্যয়ন করে ওয়াশিংটনে পাঠাবে।

আমেরিকার সময়ের তারতম্য অনুযায়ী, আর কয়েক ঘণ্টা পরই অঙ্গরাজ্য পর্যায়ের এমন ভোটের প্রক্রিয়া শুরু হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ১৪ ডিসেম্বরের নির্বাচনী প্রক্রিয়ায় সাধারণ মানুষ সেভাবে নজর রাখে না। তবে এবার তার ব্যতিক্রম দেখা যাচ্ছে।

প্রতিটি অঙ্গরাজ্যের নির্বাচনী আইন ভিন্ন। ইলেক্টোরাল প্রতিনিধিরা সব অঙ্গরাজ্যে সংখ্যাগরিষ্ঠ ভোটারদের মতামত অনুযায়ী তাঁদের ভোট দিতে বাধ্য নন। জনমতের উল্টো ভোট দেওয়া ইলেক্টোরাল ভোটারদের ‘অবিশ্বস্ত ইলেক্টোরাল’ ভোট বলা হয়।

আমেরিকার ইতিহাসে ফলাফল পাল্টে দেওয়ার মতো না হলেও অতীতে এমন ‘অবিশ্বস্ত ইলেক্টোরাল’ ভোটের ঘটনা ঘটেছে। ট্রাম্পের কারণে এবার তেমন কিছু ঘটে কি না, সেদিকে নজর রাখা হচ্ছে। তেমন কিছু ঘটলেও ফলাফলে প্রভাব রাখতে পারে, এমনটা হবে না বলেই মনে করা হচ্ছে।

১৪ ডিসেম্বর ইলেক্টোরাল ভোটের গণনা শেষ হওয়ার পর বাইডেনকে প্রেসিডেন্ট-ইলেক্ট হিসেবে দাপ্তরিকভাবে সবাই বলতে শুরু করবে। দাপ্তরিক যোগাযোগও শুরু হবে।

যদিও আগামী ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশনের একটি আনুষ্ঠানিকতা সামনে রয়েছে। ইলেক্টোরাল ভোট সব অঙ্গরাজ্য থেকে পাওয়ার পর ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশনে তা আবার গণনা করে ফলাফল ঘোষণা করা হবে।

প্রেসিডেন্ট ট্রাম্পকে সোমবারের ইলেক্টোরাল কলেজের নির্বাচনের কথা স্মরণ করিয়ে দেওয়া হলে তিনি নিজেও স্বীকার করেন, সময় তাঁর জন্য শেষ হয়ে আসছে। তবে খেলা শেষ হয়ে যায়নি বলে তিনি পুনরায় উল্লেখ করেন।

ট্রাম্প অঙ্গরাজ্য পর্যায়ের কিছু মামলার আপিল নিয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা বলছেন। ৩০টির বেশি খারিজ হওয়া মামলার একটিতেও ট্রাম্প ভোট জালিয়াতির কোনো প্রমাণ হাজির করতে পারেননি। ফক্স নিউজের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন, প্রমাণ করার জন্য কোনো আদালত তাঁর কথা শুনতে রাজি হচ্ছেন না।

জর্জিয়া, পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন- এসব অঙ্গরাজ্যে ট্রাম্প বিপুল ভোটে জয়ী হয়েছেন বলে আবার দাবি করেছেন। যদিও ভোটের ফলাফলে এসব অঙ্গরাজ্যে জয়ী হয়েছেন বাইডেন।

ট্রাম্প তাঁর সাক্ষাৎকারে কথিত অভিযোগের কথা বারবার বলতে থাকেন। তিনি বলেন, কারচুপির মাধ্যমে জয় পাওয়া একজন অবৈধ প্রেসিডেন্ট (বাইডেন) দেশ পরিচালনা করবেন, এমনটা হতে পারে না।

আগামী ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট বাইডেনের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি এ নিয়ে কথাই বলতে চাই না।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status