ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মা-বাবার সামনেই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 14 December, 2020, 3:45 PM

মা-বাবার সামনেই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ

মা-বাবার সামনেই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ

লক্ষ্মীপুরে রামগতি উপজেলায় মা-বাবাকে বেঁধে রেখে এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের পর তাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ ডিসেম্বর) সকালে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, উপজেলার চর আলগী ইউনিয়নের চর নেয়াতম গ্রামে গভীর রাতে ওই কিশোরীর বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। ওই কিশোরী বিবাহিত। এ ঘটনায় একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে মিরাজকে (২৬) আটক করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, মেয়েটি (১৪) রাতের খাবার শেষে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে অজ্ঞাত পরিচয় একদল লোক ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে মেয়েটির মা-বাবসহ পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে। পরে মা-বাবার সামনেই পালাক্রমে ওই কিশোরীকে ধর্ষণ করে।

এরপর মেয়েটিকে পিটিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ক্ষত-বিক্ষত করে এবং যাওয়ার সময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় তারা। পরে তাদের চিৎকার শুনে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায় বলে জানান বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

ওসি বলেন, এ ঘটনায় মেয়েটির পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা।  

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status