ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
পরিবারের সদস্যকে ছুরি মারায় ডাচ তারকা গ্রেফতার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 14 December, 2020, 3:42 PM

পরিবারের সদস্যকে ছুরি মারায় ডাচ তারকা গ্রেফতার

পরিবারের সদস্যকে ছুরি মারায় ডাচ তারকা গ্রেফতার

পরিবারের সদস্যকে ছুরি মারার দায়ে গ্রেফতার হয়েছেন ডাচ্ উইঙ্গার কুইন্সি প্রমেস।

ডাচ্ পত্রিকা টেলিগ্রাফ জানিয়েছে, পরিবারের এক সদস্যকে ছুরিকাঘাত করায় প্রমেসকে গ্রেফতার করেছে ডাচ পুলিশ। বেশ ভালোই আহত হন সেই সদস্য। আমস্টারডামের আবকুদে অঞ্চলে নিজ বাড়িতে এক অনুষ্ঠানে সেই পারিবারিক সদস্যের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন প্রমেস। পরিস্থিতি উত্তপ্ত হতে হতে এমন অবস্থা হয় যে শেষমেশ সেই সদস্যকে ছুরি মেরে বসেন এই ডাচ্ উইঙ্গার। পরিবারের অন্য সদস্যরা উন্মত্ত প্রমেসকে না থামালে হয়তো খুনোখুনিই হয়ে যেত সেদিন!

রোববার সকালেও প্রমেসকে অনুশীলনে দেখা যায়নি।

পুলিশের মুখপাত্র ইয়েলমের গির্দস বলেছেন, এক মাস আগে ব্যাপারটা সম্পর্কে জানতে পারি আমরা। এরপর থেকেই আমরা ঘটনাটার পক্ষে-বিপক্ষে প্রমাণাদি জোগাড় করা শুরু করি। শেষমেশ পর্যাপ্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে আজ (কাল) প্রমেসকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে প্রমেসের আইনজীবী আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে তার মক্কেল আয়াক্স ফরোয়ার্ডকে নির্দোষ দাবি করেন, যে ঘটনাটার ব্যাপারে কথা হচ্ছে, সে সময় প্রমেস ওই জায়গায় ছিলই না। প্রমেস এ ব্যাপারে পুলিশকে যথাসাধ্য সাহায্য সহযোগিতা করে যাচ্ছে।

প্রতিভাবান এই উইঙ্গার ডাচ্ ক্লাব এফসি টোয়েন্টেতে আলো ছড়িয়ে যোগ দেন রাশিয়ান ক্লাব স্পার্তাক মস্কোয়। এরপর স্প্যানিশ লিগের ক্লাব সেভিয়া ঘুরে নিজ দেশের ক্লাব আয়াক্সে ফেরত আসেন গত বছর।

এ পর্যন্ত আয়াক্সের হয়ে ২৮ লিগ ম্যাচ খেলে ১৫ গোল করেছেন এই উইঙ্গার। ২০১৪ সালে ফ্রান্সের বিপক্ষে অভিষিক্ত এই তারকা জাতীয় দলের হয়ে ৪৬ ম্যাচ খেলে ৭ গোল করেছেন।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status