ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
অধরার ‘গিভ অ্যান্ড টেক’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 13 December, 2020, 7:52 PM

অধরার ‘গিভ অ্যান্ড টেক’

অধরার ‘গিভ অ্যান্ড টেক’

ঢালিউডের গ্লামারাস চিত্রনায়িকা অধরা খান নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন। ছবির নাম গিভ অ্যান্ড টেক। এতে অধরার বিপরীতে আছেন জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পি চৌধুরী।

ছবিটি পরিচালনা করছেন অপূর্ব রানা। আগামীকাল থেকে রাজধানীর উত্তরায় ছবিটির শুটিং শুরু হবে।

মাতাল ছবির এই নায়িকা বলেন, রোমান্টিক, থ্রিলার, অ্যাকশন ধাঁচের ছবি এটি। গিভ অ্যান্ড টেক ছবিটিতে আমাকে খুব সহজ সরল একটি মেয়ের চরিত্রে দর্শক দেখতে পাবেন। এই ছবির নায়ক ও পরিচালকের সঙ্গে আগেও কাজের অভিজ্ঞতা রয়েছে। সব কিছু মিলে সুন্দর একটি টিম। আমার মনে হয় বাণিজ্যিক ধারার এই ছবিটি সব শ্রেণির দর্শকের ভালো লাগবে।

প্রযোজনা ও খল-অভিনেতা শরীফ চৌধুরী গিভ অ্যান্ড টেক ছবিটি প্রযোজনা করছেন। এর আগে অধরা খানের নায়ক, মাতাল ছবি মুক্তি পেয়েছে। তার অভিনীত পাগলের মতো ভালোবাসি, বর্ডার, ছবিগুলো এখন মুক্তির অপেক্ষায়। এছাড়া হাতে রয়েছে উন্মাদসহ বেশ কিছু ছবির কাজ।
 
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status