ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
লালমনিরহাটে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
শাহিনুর ইসলাম প্রান্ত
প্রকাশ: Sunday, 13 December, 2020, 7:52 PM
সর্বশেষ আপডেট: Sunday, 13 December, 2020, 7:53 PM

লালমনিরহাটে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

লালমনিরহাটে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় হরিপদ রায় ওরফে হরিপদ মাস্টার (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলার সারপুকুর চৌপথি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।হরিপদ মাস্টার কালীগঞ্জ উপজেলার চাকলা সোনারহাট এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আদিতমারী উপজেলার সারপুকুর চওড়াটারী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে প্রতিবেশী স্কুল শিক্ষক মানজিদ কুমারের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন হরিপদ মাস্টার। সারপুকুরে চৌপথি মোড় এলাকায় মহাসড়ক অতিক্রম করার সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা ভোটমারীগামী একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা দুই শিক্ষক গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হরিপদ মাস্টারকে মৃত ঘোষণা করেন। আর আহত মানজিদ কুমার মাস্টারকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) গুলফামুল হক মণ্ডল বলেন, ঘাতক পিকাআপ ভ্যানটিকে আটক করা হলেও চালক পালিয়েছেন।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status