ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
নাইজেরিয়ায় হামলার পর কয়েকশ শিক্ষার্থীর নিখোঁজের শঙ্কা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 13 December, 2020, 3:17 PM

নাইজেরিয়ায় হামলার পর কয়েকশ শিক্ষার্থীর নিখোঁজের শঙ্কা

নাইজেরিয়ায় হামলার পর কয়েকশ শিক্ষার্থীর নিখোঁজের শঙ্কা

উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য ক্যাটসিনায় মাধ্যমিক স্কুলের কয়েক শিক্ষার্থীকে অপহরণকারী বন্দুকধারীদের সঙ্গে গুলিবিনিময় হয়েছে নাইজেরীয় সেনাবাহিনীর। দেশটির প্রেসিডেন্টের একটি বিবৃতির বরাতে কাতারভিত্তিক আলজাজিরা এমন খবর দিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার রাতে কানকারা জেলায় সরকারি বিজ্ঞান মাধ্যমিক বিদ্যালয়ে একে-৪৭ রাইফেল নিয়ে একটি দল ঝড়ের বেগে ভেতরে ঢোকে।

অন্তত ৪০০ স্কুলশিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে এক অভিভাবক ও স্কুলকর্মী জানিয়েছেন। প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারির নিজ এলাকায়ই এ হামলার ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, কতজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বা অপহৃত হয়েছেন তা নির্ধারণ করতে ও তাদের খুঁজে বের করতে তারা সেনাবাহিনী ও বিমানবাহিনীর সঙ্গে কাজ করছেন।

দলটির সঙ্গে গোলাগুলির সময় একজন পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানিয়েছেন তারা।

বুহারি বলেন, একটি বনের মধ্যে বিমানবাহিনীর সহায়তায় সেনাবাহিনী অপহরণকারীদের শনাক্ত করতে পেরেছে। তাদের সঙ্গে গুলিবিনিময় ঘটেছে।

তিনি বলেন, স্কুলশিক্ষার্থীদের ওপর ডাকাত দলের কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। শিক্ষার্থী, স্কুল কর্তৃপক্ষ ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। ডাকাত দল মোটরসাইকেলযোগে এসে এলোপাতাড়ি গুলি করে এবং স্কুলে ঢোকার চেষ্টা করে। সেনাবাহিনীর সহায়তায় আমাদের লোকজন তাদের সঙ্গে দেড় ঘণ্টার গুলিবিনিময় করে।
 

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status