ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
পাকিস্তানে ভাস্কর্য ভাঙচুর, গ্রেপ্তার যুবক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 13 December, 2020, 2:48 PM

পাকিস্তানে ভাস্কর্য ভাঙচুর, গ্রেপ্তার যুবক

পাকিস্তানে ভাস্কর্য ভাঙচুর, গ্রেপ্তার যুবক

পাকিস্তানের লাহোরে উনিশ শতকের শিখ শাসক মহারাজা রণজিৎ সিংয়ের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় আহির নামে একজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

আহির লাহোরের রাজধানী হরবানসপুরা এলাকার বাসিন্দা। শহরের শাহী কিলার কাছে অবস্থিত ভাস্কর্যের একটি হাত ভেঙে ফেলেছিলেন তিনি।

এই ঘটনায় মামলা করেছে লাহোর পুলিশ। খবরে বলা হয়েছে, দুর্বৃত্তরা পাকিস্তানের কয়েকটি কট্টরপন্থীদের বক্তৃতায় এমন কাজটি করেছেন।

অভিযুক্ত আহির পুলিশের কাছে তার অপরাধ স্বীকার করেছেন। পুলিশকে দেওয়া বক্তব্যে আহির দাবি করেন, রঞ্জিত সিংয়ের মূর্তিটি তৈরি করা উচিত হয়নি। কারণ তিনি শাসক থাকাকালীন মুসলমানদের ওপর অত্যাচার করেছিলেন।

প্রসঙ্গত, ১৮৩৯ সালে মারা যাওয়া সিংহের নয় ফুট উঁচু মূর্তিটি তার ১৮০ তম মৃত্যুবার্ষিকীতে উন্মোচন করা হয়েছিলো। ব্রোঞ্জ দিয়ে তৈরি মূর্তিটিতে সম্রাটকে ঘোড়ায় বসে এবং তরোয়াল বহন করে দেখানো হয়েছিলো।

শের-ই-পাঞ্জাব নামে খ্যাত, মহারাজা রণজিৎ সিংহ উনিশ শতকের প্রথমার্ধে পাঞ্জাব অঞ্চলে শিখ সাম্রাজ্যের উপরে রাজত্ব করেছিলেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status