ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
মোটরসাইকেলে হেলমেট না পরলে ব্যবস্থা: কাদের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 13 December, 2020, 2:47 PM

মোটরসাইকেলে হেলমেট না পরলে ব্যবস্থা: কাদের

মোটরসাইকেলে হেলমেট না পরলে ব্যবস্থা: কাদের

মোটরসাইকেল যারা হেলমেট পরবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১৩ ডিসেম্বর) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত ডিটিসির বোর্ড সভায় তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে গাড়িতে অবৈধভাবে যারা হুটার ব্যবহার করে, তাদের বিরুদ্ধেও আইনত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।

রাজধানী ঢাকাকে সুন্দর ও আধুনিক নগরী গড়ে তোলার লক্ষ্যে আগামী ১৫ জানুয়ারির মধ্যে সামগ্রিক বিষয়ে প্রতিবেদন তৈরি করতে দুই মেয়রসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘দেশের উন্নয়ন ও অর্জনের সাথে ঢাকা শহরের চেহারার কোনও মিল নেই। ঢাকাকে গ্রীন অ্যান্ড ক্লিন সিটিতে দেখতে চাই, এজন্য যা করা দরকার, সরকার সবই করবে। নিজস্ব অর্থায়নে যদি পদ্মাসেতু নির্মাণ করতে পারি, তাহলে ঢাকাকেও সুন্দর শহর হিসেবে গড়ে তোলা সম্ভব।

রাজধানীর নিউমার্কেট মোড়, পল্লবীসহ শহরের বিভিন্ন এলাকায় ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা বন্ধে ডিএমপির সহযোগিতা নিয়ে দুই মেয়রকে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, ফুটপাত উদ্ধারের কার্যক্রমও জোরদার করতে হবে। এছাড়া রুট পারমিটের বিষয়ে বিদ্যমান আইন বিধি পর্যালোচনা করতে হবে। নতুন প্রস্তাব তৈরি করতে হবে। নির্মাণাধীন বিআরটির কাজ দ্রুত শেষ করে জনভোগান্তি কমাতে হবে।

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, নারায়ণগঞ্জ ও গাজীপুরের মেয়রদ্বয়, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সেতু সচিব বেলায়েত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status