ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ৪ অক্টোবর ২০২৬ ● ১৯ আশ্বিন ১৪৩৩
বর্জ্য ব্যবস্থাপনা ও লেক পরিচ্ছন্নতা কর্মসূচিতে এমপি জাহাঙ্গীর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 4 October, 2026, 5:49 PM

বর্জ্য ব্যবস্থাপনা ও লেক পরিচ্ছন্নতা কর্মসূচিতে এমপি জাহাঙ্গীর

বর্জ্য ব্যবস্থাপনা ও লেক পরিচ্ছন্নতা কর্মসূচিতে এমপি জাহাঙ্গীর

রাজধানীর উত্তরা এলাকার রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে (রুয়াপ) সার্বিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর হোসেন। 

রোববার (৪ অক্টোবর) সকাল ১১টায় তিনি এ কার্যক্রম সরেজমিনে দেখেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস. এম. শফিকুর রহমান।

রুয়াপের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনকালে সংসদ সদস্য স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিকদের প্রয়োজনীয়তার কথা শোনেন। এসব সমস্যা পর্যায়ক্রমে সমাধানের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

এস. এম. জাহাঙ্গীর হোসেন বলেন,একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য আদর্শ আবাসন এলাকা গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। রুয়াপের নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা ও উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে তিনি উত্তরা ১৫নং সেক্টর লেকে স্থানীয় নেতাকর্মীদের চলমান পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রমে সবাইকে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মসূচিতে স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, দলীয় নেতাকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status