রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদকদ্রব্যসহ ৫২ জনকে গ্রেপ্তার করেছে বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
রোববার (১৩ ডিসেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১১ ডিসেম্বর) রাত ১২টা থেকে শনিবার (১২ ডিসেম্বর) রাত ১২টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য জব্দ করে পুলিশ।
অভিযানের সময় তাদের কাছ থেকে ৭২২১ পিস ইয়াবা, ৯৮.৫ গ্রাম হেরোইন, ১৩ কেজি ১৩২ গ্রাম গাঁজা, ২ বোতল ফেনসিডিল, ০.৫ লিটার দেশি মদ ও ৫০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা হয়েছে।