ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
‘জাস্ট চিল’ দিয়ে মাতিয়ে দিলেন শাকিব-হৃদি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 12 December, 2020, 4:30 PM

‘জাস্ট চিল’ দিয়ে মাতিয়ে দিলেন শাকিব-হৃদি

‘জাস্ট চিল’ দিয়ে মাতিয়ে দিলেন শাকিব-হৃদি

ঢাকার সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। তার সঙ্গে ‘নবাব এলএলবি’ সিনেমার পার্টি সং ‘জাস্ট চিল’ এ নেচেছেন হৃদি শেখ। অনন্য মামুনের পরিচালিত এই ছবিটি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে।

অবশেষে ছবিটির পার্টি সং ‘জাস্ট চিল’ শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে প্রকাশিত হয়েছে। সেখানে দেখা গেল নাচে-গানে মাতিয়ে দিয়েছেন শাকিব এবং হৃদি।

বাহারি পোশাকে গ্ল্যামারের ছটায় উষ্ণতা ছড়িয়েছেন হৃদি শেখ। বলা যেতেই পারে, সিনেমায় নৃত্যশিল্পী হিসেবে তার অভিষেকটা বেশ জমকালো হলো। প্রথম গানেই দারুণ সাড়া পাচ্ছেন তিনি। বললেন, এটা সত্যিই দারুণ প্রেরণা দিচ্ছে আমাকে। গানটি করেছিলাম অনেক প্রত্যাশা নিয়ে। সে জায়গা থেকে খুব প্রশংসা পাচ্ছি। অনন্য মামুন ভাই ও গানটির সঙ্গে সংশ্লিষ্ট সকলকে অনেক ধন্যবাদ জানাই আমি।

গানটি নিয়ে শাকিব খানও বেশ উচ্ছ্বসিত বলে জানা গেছে। তার ভক্তদের বেশ মনে ধরেছে এই পার্টি সং। তবে গানটি নিয়ে খানিকটা সমালোচনাও হচ্ছে। অনেকে শাকিব-হৃদির পারফর্ম করা গানের শিরোনাম, সুরের আমেজ ও কোরিওগ্রাফিতে বলিউডের বেশ কিছু গানের মিল খুঁজে পাচ্ছেন।

‘জাস্ট চিল’ শিরোনামের গানটি লিখেছেন কলকাতার দোলন মৈনাক। এর সুর ও সংগীতায়োজনও করেছেন তিনি। গেয়েছেন ওপার বাংলার কণ্ঠশিল্পী সুপ্রতিপ ভট্টাচার্য ও অন্তরা মিত্র। অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ সিনেমাটি আসছে বিজয় উপলক্ষে অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম আই থিয়েটারে মুক্তি পাবে। এ সিনেমায় শাকিবকে দেখা যাবে প্রতিবাদী এক উকিলের চরিত্রে। যেখানে তিনি ধর্ষণের শিকার হওয়া অর্চিতা স্পর্শিয়ার পক্ষে লড়াই করবেন।

তার বিপরীতে অভিনয় করেছেন ঢাকার সিনেমার এ সময়ে শীর্ষ নায়িকা মাহিয়া মাহি।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status