ঝালকাঠিতে আমির হোসেন আমু ডে-নাইট গ্রাউন্ডশর্ট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শহরের কৃষ্ণকাঠি এলাকায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টে স্থানীয় আটটি দল অংশ নেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বৃহস্পতিবার রাতে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ১৪ দলের সমন্বয়ক ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর হাফিজ আল মাহামুদ। অন্যদের মধ্যে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার ইয়াদ মোর্শেদ প্রিন্স উপস্থিত ছিলেন। আমির হোসেন আমু বলেন, ক্রিকেট খেলার মধ্য দিয়ে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছে। প্রশিক্ষণের মাধ্যমে আমাদের এলাকার ছেলেরা একদিন জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে ক্রিকেট খেলায় অংশ নেবে, এটা আমার বিশ্বাস।