যদিও মানছি দুরত্ব, তবুও আছি সংযুক্ত- এই স্লোগান সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে শনিবার দুপুরে উপজেলা সেমিনার কক্ষে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদনান চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, কালিয়াকৈর প্রেসক্লাবের সাবেক সভাপতি সরকার আব্দুল আলীম প্রমূখ।