ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
সিদ্ধিরগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দোকানদার গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 12 December, 2020, 2:56 PM

সিদ্ধিরগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দোকানদার গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দোকানদার গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আলমাস (৬৩) নামে এক মুদি দোকানদারকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার সকালে সিদ্ধিরগঞ্জের এসও মন্ডলপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতে শিশুর মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে এনে আলমাসকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন রঞ্জন তালুকদার বলেন, এসও মন্ডলপাড়া এলাকার আলমাস মুদির দোকানদার। সে তার প্রতিবেশির ওই শিশু সন্তানকে বিভিন্নভাবে অশ্লীল ইঙ্গিত করতো। তাছাড়া একই বাসার ভাড়াটিয়া তারা। ঐ শিশুর বাবা-মা উভয়ে কর্মজীবী হওয়ায় গত বৃহস্পতিবার রাতে একা পেয়ে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে আলমাস। এ ঘটনায় রাতেই শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে শনিবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আর আসামি আলমাসকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status