ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
ফাইজারের টিকা অনুমোদন পাচ্ছে যুক্তরাষ্ট্রে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 12 December, 2020, 10:31 AM

ফাইজারের টিকা অনুমোদন পাচ্ছে যুক্তরাষ্ট্রে

ফাইজারের টিকা অনুমোদন পাচ্ছে যুক্তরাষ্ট্রে

করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে ফাইজার-বায়োএনটেকের টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়ার পক্ষে ভোট দিয়েছে দেশটির খাদ্য ও ঔষধ প্রশাসনের (এফডিএ) উপদেষ্টা পরিষদ। গত বৃহস্পতিবার ওই পরিষদের ভোটে ১৭ জন টিকা অনুমোদনের পক্ষে রায় দিয়েছেন আর বিপক্ষে ভোট দিয়েছেন চারজন। ফাইজার জানিয়েছে, আগামী বছরের এপ্রিলের মধ্যে তারা যুক্তরাষ্ট্রে পূর্ণাঙ্গ অনুমোদনের জন্য আবেদন করবে।

এদিকে অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, অক্সফোর্ডের সঙ্গে যৌথভাবে উদ্ভাবিত তাদের টিকা এবং রাশিয়ায় উদ্ভাবিত টিকা স্পুিনক ভির সমন্বিত ট্রায়ালের উদ্যোগ নেওয়া হয়েছে। আর ফ্রান্সের ওষুধ কম্পানি সানোফি ও যুক্তরাজ্যের কম্পানিজিএসকের করোনার টিকা আগামী বছরের শেষ নাগাদ মিলতে পারে। অন্যদিকে অস্ট্রেলিয়ায় তৈরি করোনার টিকার ট্রায়ালে অংশগ্রহণকারীদের এইচআইভি রিপোর্টের ফল পজিটিভ আসায় ওই টিকার ট্রায়াল পরিত্যক্ত ঘোষণা করেছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্যে গত ২ ডিসেম্বর ফাইজারের টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পায়। এরপর ৮ ডিসেম্বর দেশটিতে টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে।  এরই মধ্যে বাহরাইন, কানাডা ও সৌদি আরব টিকাটির অনুমোদন দিয়েছে।

গত বুধবার যুক্তরাষ্ট্রে টিকাটির অনুমোদনের আবেদন পর্যালোচনা করে এফডিএ। সংস্থার উপদেষ্টা পরিষদের ২১ জন এ বিষয়ে মতামত দিলেও একজন সদস্য ভোট দেননি। ওই পরিষদ মনে করে. ১৬ বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে ফাইজারের টিকা গ্রহণে কোনো ঝুঁকি নেই। টিকাটির জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এফডিএর ক্যারিয়ার কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রে টিকাটি ব্যবহারের জন্য কয়েক দিনের মধ্যেই অনুমোদন মিলবে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে টিকা দ্রুত বিতরণ ও প্রয়োগের জন্য প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।

ইউম্যাস মেমোরিয়াল হেলথ কেয়ারের প্রধান নির্বাহী এরিক ডিকসন বলেন, ‘এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। টিকাটি আমাদের বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে এবং জীবন বাঁচাতে সহায়তা করার সেরা সমাধান।’

যুক্তরাষ্ট্রে ১৬ থেকে ৮৫ বছর বয়সীদের জন্য দুই ডোজ করোনা টিকা প্রয়োগের অনুমোদন চেয়েছে ফাইজার। বৃহস্পতিবার এফডিএর উপদেষ্টা পরিষদে ১৬ কিংবা ১৭ বছর বয়সীদের টিকা দেওয়া হবে কি না—এ নিয়ে আলোচনা করে। শেষ পর্যন্ত তাঁরা ১৬ থেকে ১৭ বছর বয়সীদের টিকা দেওয়ার পক্ষেও ভোট দিয়েছেন। অন্যদিকে চারজন প্যানেল সদস্য কেন অনুমোদনের বিপক্ষে ভোট দিয়েছিলেন, তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে তাঁরা ১৬-১৭ বছর বয়সী শিশুদের টিকা দেওয়ার পক্ষে ছিলেন না বলে ধারণা করা হচ্ছে।

বৈশ্বিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের হিসাবে, গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ায় এক কোটি ৬০ লাখ ৪৪ হাজারের বেশি। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। আক্রান্ত ও মৃত্যু—দুই নিরিখেই সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন মুলুক।

স্পুিনক ভি ও অক্সফোর্ডের টিকার যৌথ ট্রায়ালের উদ্যোগ : ফার্মা জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকার রাশিয়া শাখা গতকাল জানিয়েছে, অক্সফোর্ডের সঙ্গে যৌথভাবে উদ্ভাবিত তাদের টিকা এবং রাশিয়ায় উদ্ভাবিত টিকা স্পুিনক ভির সমন্বিত ট্রায়ালের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ট্রায়ালে ১৮ ঊর্ধ্বরা অংশ নিতে পারবে।

স্পুিনক ভি প্রকল্পে অর্থায়নকারী রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড গতকাল জানিয়েছে, যৌথ ট্রায়ালের বিষয়ে গত ২৩ নভেম্বর অ্যাস্ট্রাজেনেকাকে প্রস্তাব দেওয়া হয়। আশা করা হচ্ছে, চলতি মাসের শেষে এই ট্রায়াল শুরু হবে। এতে দেখা হবে দুই টিকার সমন্বিত ডোজে এর কার্যকারিতা বাড়ে কি না।

অ্যাস্ট্রাজেনেকা বলেছে, এ উদ্যোগের মাধ্যমে আরো ভালো টিকা মিলতে পারে।

২০২১ সালের শেষে মিলবে সানোফি-জিএসকের টিকা : সানোফি ও জিএসকে গতকাল বলেছে, অন্তর্বর্তী ফলাফলে বয়স্কদের মধ্যে কম প্রতিরোধ ক্ষমতা পাওয়ায় তাদের টিকা ২০২১ সাল শেষ না হওয়া পর্যন্ত পাওয়া যাবে না। এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২১ সালের মাঝামাঝি সম্ভাব্য টিকা পাওয়ার কথা থাকলেও এখন তা ২০২১ সালের শেষ ত্রৈমাসিকে পাওয়া যাবে।

তবে অস্ট্রেলিয়া সরকার জনগণের স্বাস্থ্য নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি। ফলে ইউকিউ/সিএসএলের পাঁচ কোটি ১০ লাখ ডোজ টিকা কেনার যে চুক্তি অস্ট্রেলিয়া সরকার করেছিল, তা বাতিল করা হয়েছে।

সরকারের তরফ থেকে বলা হয়েছে, ইউকিউ/সিএসএলের টিকার চুক্তি বাতিল হয়ে যাওয়ায় যে শূন্যতা তৈরি হয়েছে, অন্যদের কাছ থেকে বেশি টিকা কিনে তা পূরণ করা হবে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কম্পনি ‘নোভ্যাক্স’ এর টিকা কিনতে একটি চুক্তির প্রক্রিয়া শুরু করেছে। এ ছাড়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কেনার যে চুক্তি হয়েছে, সেখানেও ডোজের পরিমাণ বাড়ানো হয়েছে। সূত্র : রয়টার্স, বিবিসি, এএফপি।


সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status