ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
দাম্পত্য জীবনের আট বছরে সাকিব-শিশির
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 12 December, 2020, 10:23 AM

দাম্পত্য জীবনের আট বছরে সাকিব-শিশির

দাম্পত্য জীবনের আট বছরে সাকিব-শিশির

দাম্পত্য জীবনের আট বছরে বাংলাদেশের ক্রিকেট সুপারস্টার সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির। ২০১২ সালের ১২ ডিসেম্বর তাদের বিয়ে হয়। এই জুটির অষ্টম বিবাহবার্ষিকী আজ শনিবার।

১২-১২-১২। সংখ্যার বিচারে অনেকের কাছেই দিনটি ছিল বিশেষ দিন। এ রকম একটি দিনকে তাই অনেকেই অনেকভাবে স্মরণীয় করে রেখেছেন। ঠিক যেমন বাংলাদেশের ক্রিকেট অন্তঃপ্রাণ সাকিব আল হাসান এই দিনটি বিয়ের পিঁড়িতে বসে স্মরণীয় করে রেখেছেন। ওই দিনে, ৮ বছর আগে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন উম্মে আহমেদ শিশিরকে।
সাকিবপত্নী শিশিরের বাড়ি নারায়ণগঞ্জে। তিনি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকতেন। সেখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে দুজনের পরিচয়। এরপর প্রণয়। শেষ পর্যন্ত প্রণয় পরিণত হয় পরিণয়ে।  

শিশিরের কোলজুড়ে ২০১৫ সালের নভেম্বরে আসে নতুন অতিথি আলাইনা হাসান আব্রি। কন্যা-অন্তঃপ্রাণ সাকিব বেশিদিন এই অদ্ভূত মিষ্টি মেয়েকে ছাড়া থাকতে পারেন না।

এবার তার ঘরে এসেছে আরেক অতিথি। এ নিয়ে গত ১১ মে এক স্ট্যাটাসে সাকিব লেখেন ,‘আমাদের ছোট্ট পরী, পরিবারের নতুন সদস্য ইররাম হাসানের আগমনে আমরা অত্যন্ত আনন্দিত। তার সুস্থ ও সুন্দর ভবিষ্যতের জন্য সবার কাছে আশীর্বাদ ও দোয়া কামনা করছি।’

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status