ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
মুরগির বাচ্চার গায়ে রঙ লাগিয়ে প্রতারণা!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 12 December, 2020, 10:39 AM

মুরগির বাচ্চার গায়ে রঙ লাগিয়ে প্রতারণা!

মুরগির বাচ্চার গায়ে রঙ লাগিয়ে প্রতারণা!

পোলট্রি ফার্মের মুরগির বাচ্চার গায়ে বিভিন্ন রঙ লাগিয়ে তা বিদেশি বলে চালিয়ে দেওয়ার অভিযোগে এক মুরগির বাচ্চা বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম রুবেল হোসেন।

শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ কালীবাড়ির মোড় থেকে তাকে আটক করা হয়। আটক রুবেল নরসিংদী জেলার রায়পুরা থানার সদরকান্দী গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

জানা গেছে, রুবেল সকাল থেকে প্রায় ৩শ' বাচ্চা বিক্রি করে। গ্রাম থেকে বাজারে আসা সহজ-সরল মানুষগুলো তার প্রতারণার শিকার হন। প্রতারক রুবেল ইন্টারনেট থেকে বিভিন্ন উন্নত জাতের রং-বেরংয়ের মুরগির ছবি দেখিয়ে ক্রেতাদের আকৃষ্ট করত। তার এ ছবি দেখে সাধারণ মানুষ আকৃষ্ট হয়ে বেশি দামে ওই পোলট্রি মুরগির বাচ্চা কিনে প্রতারণার শিকার হন।

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, প্রতারণার মাধ্যমে বিভিন্ন রং করে বাচ্চা বিক্রি করছে- এমন সংবাদ পেয়ে রুবেল নামের একজনকে আটক করা হয়েছে। তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status