ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
মেলান্দহে র‌্যাবের অভিযানে ইয়াবা কারবারী আটক
লিয়াকত হোসাইন লায়ন
প্রকাশ: Monday, 30 November, 2020, 8:20 PM

মেলান্দহে র‌্যাবের অভিযানে ইয়াবা কারবারী আটক

মেলান্দহে র‌্যাবের অভিযানে ইয়াবা কারবারী আটক

জামালপুরের মেলান্দহ উপজেলায় ৬২পিছ ইয়াবা বড়িসহ মো. আব্দুল লতিফ (৪৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪। উপজেলার পশ্চিম দিলালেরপাড়া গ্রামে ২৯ নভেম্বর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী ওই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে একটি আভিযানিক দল ২৯ নভেম্বর রাত আটটা ১০ মিনিটের দিকে মেলান্দহ উপজেলার পশ্চিম দিলালেরপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় ওই গ্রামের রাস্তা থেকে মাদক ব্যবসায়ী মো. আব্দুল লতিফকে আটক করা হয়। তার কাছ থেকে ৬২টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১৮ হাজার ৬০০ টাকা।

আটক মাদক কারবারীর বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status