ভ্যাকসিন হিরো সম্মান,স্বাস্থ্য সহকারীর অবদান"স্লোগান সামনে রেখে সরাইলে স্বাস্থ্য পরিদর্শক -১১,সহকারী স্বাস্থ্য পরিদর্শক -১২ এবং স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেড প্রদান করে নিয়োগ বিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসনের দাবিতে সারাদেশের ন্যায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছেন সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীগণ।
গতকাল রবিবার (২৯ নভেম্বর) সকাল ৮ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের অায়োজনে এ কর্মবিরতি পালন করছেন।।
বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন সরাইল উপজেলার মোঃ জসীম উদ্দিন সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জহিরুল কবীর সিহাবের পরিচালনায় এ সময় কর্মবিরতি সভায় বক্তব্য রাখেন ,এম আব্দুল বাসেদ স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও প্রধান সমন্বয়ক দাবী বাস্তবায়ন পরিষদ ব্রাক্ষণবাড়িয়া জেলা শাখা,আসাদুল ইসলাম স্বাস্থ্য সহকারী সমন্বয়ক দাবী বাস্তবায়ক পরিষদ ব্রাক্ষণিাড়িয়া, বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন সরাইলে উপজেলার সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন,যুগ্ম সম্পাদক এফ আই রাব্বি, মোঃ আলাল উদ্দিন সিনিয়র সহ-সভাপতি, স্বাস্হ্য সহকারী হুমায়ুন কবির সুমন,স্বাস্থ্য সহকারী আছমা ইয়াসমিন,মিড়িয়া সেল প্রধান প্রাণেশ দাস,স্বাস্হ্য সহকারী মোঃ রফিকুজ্জান সহ অন্যান্য স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীবৃন্দগণ কর্মসূচিতে অংশ গ্রহণ করেছেন।।
এ বিষয়ে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন সরাইল উপজেলা শাখার সভাপতি জানান,কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরাইলে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করা হচ্ছে।