ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
আয়াতুল কুরসী পড়ার ভিডিওতে ভাইরাল অভিনেত্রী সানা খান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 30 November, 2020, 7:30 PM

আয়াতুল কুরসী পড়ার ভিডিওতে ভাইরাল অভিনেত্রী সানা খান

আয়াতুল কুরসী পড়ার ভিডিওতে ভাইরাল অভিনেত্রী সানা খান

ধর্মের পথে চলার জন্য অভিনয় ছাড়লেন বলিউড অভিনেত্রী সানা খান। বিয়ে করেছেন গুজরাটের মাওলানা আনাসকে। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনায় সানা খান।

একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে তার। সম্প্রতি স্বামীর সঙ্গে লং ড্রাইভে বেরিয়েছিলেন। সে ভিডিও শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে। রীতিমতো ভাইরাল বনে গেছে ভিডিওটি।


এবার ‘আয়াতুল কুরসী’ পড়ে একে অপরকে ফু দেওয়ার ভিডিও শেয়ার করেছেন সানা। ভিডিওতে দেখা গেছে, হাতে হাত রেখে আয়তুল কুরসী পড়ছেন সানা ও আনাস। শেষে, ফু দিচ্ছেন একে অপরকে। ভিডিও ক্যাপশনে সানা লিখেছেন, ‘নিজেকে সমস্ত খারাপ কিছু থেকে রক্ষা করতে প্রতি ওয়াক্তের নামাজ এবং বাড়ি থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসী পড়ুন। বাড়ি থেকে বের হওয়ার সময় স্বামীর সঙ্গে সবসময় এই সুরাটি পড়ুন।’

এই ভিডিওটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল দুনিয়ায়। নেটিজেনরা বেশ ভালোভাবেই গ্রহণ করেছে ভিডিওটি। যার প্রমাণ এর কমেন্টস ঘর থেকেই পাওয়া যায়।

বিয়ের পর ভালোবাসায় ডুবে যান সানা। ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে লিখলেন, ‘কখনো ভাবিনি হালাল ভালোবাসা এত সুন্দর হতে পারে! তোমায় বিয়ে করার পর অনুভব করেছি। সব হালাল কাজেই পুণ্য হয়।’

তার আগে ইনস্টাগ্রামে মেহেদি পরা হাতের ছবি দিয়ে সানা লিখেছিলেন, ‘আমার ভালোবাসা পবিত্র না হলে এত চড়়া মেহেদির রং আসত না।’

তিনি লিখেছিলেন, ‘আল্লাহর জন্যই একে অপরকে ভালোবেসেছেন। আল্লাহর জন্য বিয়ে করেছেন। এই দুনিয়ায় আল্লাহ আমাদের একসঙ্গে রাখুন। জন্নাতেও যেন আবার মিলিয়ে দেন।

 সম্পাদনায়: তাহের রাব্বী  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status