ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ম্যারাডোনার মৃত্যুশোক পালনে সাত দিন না খেয়ে থাকবেন ভক্ত বাবু!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 30 November, 2020, 7:06 PM

ম্যারাডোনার মৃত্যুশোক পালনে সাত দিন না খেয়ে থাকবেন ভক্ত বাবু!

ম্যারাডোনার মৃত্যুশোক পালনে সাত দিন না খেয়ে থাকবেন ভক্ত বাবু!

অসংখ্য ভক্ত-অনুরাগীদের কাঁদিয়ে গত বুধবার না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। তার মৃত্যুতে খাওয়া দাওয়া বন্ধ করে সাতদিনের শোক পালন করছেন এক মুদি দোকানদার। নাটোরের বাগাতিপাড়ায় এমন কর্মকাণ্ডে আলোচনার জন্ম দিয়েছেন রুহুল আমিন সরকার বাবু নামে সেই ব্যক্তি।

বুধবার (২৫ নভেম্বর) থেকেই এই শোক পালন কর্মসূচি শুরু করেছেন বাবু। সেদিন কালো ব্যাজ ধারণ করে কালো পতাকা উত্তোলন করেন তিনি। এরপর নাওয়া খাওয়াও বন্ধ করে দেন।

সরেজমিন গিয়ে দেখা যায়, কালো ব্যাজ ধারণ করে রয়েছেন রুহুল আমিন সরকার বাবু। তার দোকানের সামনে প্রিয় ফুটবলারের মৃত্যুতে সাতদিনের শোক পালনের লেখা সম্বলিত ব্যানার খুলিয়ে রেখেছেন। এছাড়া কালো পতাকা এবং আর্জেন্টিনার পতাকাও উত্তোলন করে রেখেছেন। সবার ওপরে উত্তোলন করে রেখেছেন বাংলাদেশের জাতীয় পতাকা।

বাবু জানান, আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর খবর শুনে তিনি সাতদিন শোক পালনের সিদ্ধান্ত নেন। সেদিন থেকেই ভাত, মাছ ও মাংস খাওয়া বন্ধ রেখেছেন তিনি। মঙ্গলবার দুপুরে সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের আত্মার শান্তি কামনার মধ্য দিয়ে শোক পালন কর্মসূচি শেষ করার কথা রয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, দোকানি বাবু ম্যারাডোনার বিশাল ভক্ত। তিনি প্রতিটি বিশ্বকাপের সময় দোকান থেকে তার বাড়ি পর্যন্ত এক কিলোমিটার পথে আর্জেন্টিনার পতাকা টানান। এছাড়া আর্জেন্টিনার ম্যাচের দিনে দর্শকদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেন তিনি। ম্যারাডোনার মৃত্যুর খবর শুনে ভেঙে পড়েন বাবু। তারপরই এমন সিদ্ধান্ত নেন তিনি।


সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status