ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
আমার কষ্ট-অভিমান সব আমার কাছেই থাক : শবনম ফারিয়া
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 30 November, 2020, 6:19 PM
সর্বশেষ আপডেট: Monday, 30 November, 2020, 6:21 PM

আমার কষ্ট-অভিমান সব আমার কাছেই থাক : শবনম ফারিয়া

আমার কষ্ট-অভিমান সব আমার কাছেই থাক : শবনম ফারিয়া

শোবিজে আরও একবার ভাঙনের খবর! অভিনেত্রী শবনম ফারিয়ার সংসার ভেঙেছে। এক বছর নয় মাসের মাথায় হারুন অর রশীদ অপুর সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানলেন তিনি। গত ২৭ নভেম্বর তাদের বিচ্ছেদ হয়েছে। স্বামী-স্ত্রী দুজনই তালাকনামায় সই করেছেন।

শবনম ফারিয়া নিজে ফেসবুকে এক স্ট্যাটাসে জানিয়েছেন তার বিচ্ছেদের কথা। সেখানে নিজের বিয়ে, সংসার, স্বামীর সঙ্গে দূরত্ব তৈরি হওয়া এবং বিচ্ছেদ নিয়ে অনেক কথা বলেছেন তিনি।

তবে সমালোচনা তার পিছু ছাড়ছে না। তার স্ট্যাটাসের নিচে অনেকেই কটু মন্তব্য করে তাকে উপহাস করছেন সংসার ভাঙা নিয়ে। তার প্রেক্ষিতে আজ রোববার (২৯ নভেম্বর) আরও একটি স্ট্যাটাস দিয়েছেন শবনম ফারিয়া। সেখানে তিনি লিখেছেন, ‘তার মানে কি দাঁড়ালো, মানুষ ব্লেইম গেইম, গালি-গালাজ, মানুষকে ছোট করা পছন্দ করে! বিচ্ছেদ কেন সুন্দর হবে!

কেন বলবে আমরা বিচ্ছেদের পরও বন্ধু থাকবে!

যেই মানুষটা গত ৫ বছর ধরে আমার জীবনের সাথে প্রত্যক্ষ/ পরোক্ষ ভাবে জড়িয়ে ছিল, এতো এতো স্মৃতি যা চাইলেই মোছা যাবে না তাকে কীভাবে ছোট করি? অবশ্যই মানুষটার সাথে আমার যথেষ্ট কারণ না থাকলে বিচ্ছেদের মতো সিদ্ধান্তে আসতাম না, কাউকে অসম্মান করে যেমন কেউ বড় হতে পারে না তেমনি আমাদের কাছের সবাই ও পরিবার জানে কেন এই সিদ্ধান্তে আসা! তার বাইরে কাউকে কোন ধরনের ব্যাখ্যা দেয়ার কোন দরকারই নাই!’

তিনি আরও লেখেন, ‘আসলে আমরা চাইও নাই কাউকে জানাতে, কিন্তু ভুয়া ‘একি করলেন শবনম ফারিয়া’ নিউজ না দেখার জন্যে আমরা জানাতে বাধ্য হই! সুতরাং প্লিজ মাথায় নেন, শেষটাও সুন্দর হতে পারে, শেষটাও সম্মান দিয়ে, ভালবাসার সাথে শেষ হতে পারে! আমার কষ্ট/আমার অভিমান সব আমার কাছেই থাক! এবং মনে রাখবেন, কাউকে ছোট করা আল্লাহ কখনোই পছন্দ করেন না!’

প্রসঙ্গত, সময়ের ব্যস্ত অভিনত্রেীদের একজন শবনম ফারিয়া। তার অভিনীত ‘ফ্যামিলি ক্রাইসিস’ ধারাবাহিকটি খুব দর্শকপ্রিয়তা পেয়েছে। এছাড়াও তিনি নিয়মিত কাজ করছেন খন্ড নাটকে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status