ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
এসএসসি পরীক্ষা বাতিলের দাবি শিক্ষার্থীদের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 30 November, 2020, 6:24 PM

এসএসসি পরীক্ষা বাতিলের দাবি শিক্ষার্থীদের

এসএসসি পরীক্ষা বাতিলের দাবি শিক্ষার্থীদের

এসএসসি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি ২০২১ ব্যাচের শিক্ষার্থীরা।

‘করোনার মধ্যে এসএসসি পরীক্ষা নয়’ স্লোগানে সোমবার (৩০ নভেম্বর) দুপুর ১২টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলা সদরের বিজয় চত্বরে মানববন্ধন করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আরাফি রুদ্র, ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের শিক্ষার্থী অনিক রায় এবং ডে-লাইট ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী মো. নুর প্রমুখ।

‘এসএসসি পরীক্ষা স্থগিত হবে না’ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমন ঘোষণা দিয়েছেন দাবি করে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ নয় মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা লেখাপড়া সঠিকভাবে এগিয়ে নিতে পারেনি। হয়নি সিলেবাস অনুযায়ী পড়াশোনা। এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষাক্ষেত্রে প্রয়োজনীয় সময় পায়নি তারা। অনলাইন ক্লাস চালু করলেও সুযোগ-সুবিধা না থাকায় অনলাইন ক্লাসে বেশির ভাগ শিক্ষার্থী অংশ নিতে পারেনি।

এমন পরিস্থিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলে শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রকাশ পাবে না। তাছাড়া স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে আগামীতে করোনাভাইরাসের প্রকোপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এ পরিস্থিতিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলে শিক্ষার্থীরা ঝুঁকির মধ্যে পড়বে। জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না শিক্ষার্থীরা। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত বাতিলের দাবি জানায় শিক্ষার্থীরা।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status