ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
অপারেশন করাতে হবে মুমিনুলকে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 30 November, 2020, 4:48 PM

অপারেশন করাতে হবে মুমিনুলকে

অপারেশন করাতে হবে মুমিনুলকে

আঙ্গুলে চোট পেয়ে বঙ্গবন্ধু টি-২০ কাপ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। জানা গেছে, বেশ গুরুতর চোট পেয়েছেন তিনি। ফলে অপারেশন করাতে হবে এই ব্যাটসম্যানকে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি। তিনি জানিয়েছেন, মুমিনুলকে অস্ত্রোপচার করাতে হচ্ছে। শিগগিরই তার চিকিৎসা শুরু হবে বলেও জানান তিনি।

শনিবার জেমকন খুলনার বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় ডান হাতের আঙুলে চোট পান মুমিনুল। তখনই মাঠ থেকে বের হয়ে যেতে হয়। রোববার দলের অনুশীলনেও দেখা যায়নি তাকে।

বঙ্গবন্ধু টি-২০ কাপে নিজেদের প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকার বিপক্ষে ৩ বলে ৮ রান করেছিলেন মুমিনুল। পরের ম্যাচে জেমকন খুলনার বিপক্ষে ৭ বলে ৫ রানের ইনিংস খেলেন তিনি।

 সম্পাদনায়: তাহের রাব্বী  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status