ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
হঠাৎ ফেসবুকে থেকে ‘উধাও’ শবনম ফারিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 30 November, 2020, 3:17 PM

হঠাৎ ফেসবুকে থেকে ‘উধাও’ শবনম ফারিয়া

হঠাৎ ফেসবুকে থেকে ‘উধাও’ শবনম ফারিয়া

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের সংসার ভাঙার খবর জানিয়েছিলেন ছোট পর্দার আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া। কিন্তু সেই ফেসবুকেই তার ব্যক্তিগত অ্যাকাউন্ট ও অফিশিয়াল ভেরিফায়েড পেইজ উধাও হয়ে গেছে।

শোনা যাচ্ছে, বিচ্ছেদের পর আপাতত ফেসবুক থেকে দূরে আছেন তিনি। তাই হয়তো নিজের অ্যাকাউন্ট ও পেইজ ডিএকটিভ করে রেখেছেন।

এদিকে রোববার (২৯ নভেম্বর) ফারিয়া তার ফেসবুকে লেখেন, আমার বিচ্ছেদের সংবাদ প্রকাশের পর থেকে মানুষ আমাকে দোষ দিচ্ছেন, গালি-গালাজ করছেন। তবে কী আমি জানবো মানুষকে ছোট করা পছন্দ করেন মানুষ! আমি কেন স্ট্যাটাসে লিখেছি বিচ্ছেদ সুন্দর হবে। কেন বলছি আমরা বিচ্ছেদের পরও বন্ধু থাকবো।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় হারুন অর রশীদ অপুর সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে নিজের ফেসবুকে পোস্টে ফারিয়া লেখেন, ‘জীবনটা নদীর মতো। কখনো জোয়ার, কখনো ভাটা। কখনো বৃষ্টিতে পানি বেড়ে যায়, শীতকালে পানি শুকিয়ে যায়। আমাদের জীবনেও এমনটা হয়! আমাদের জীবনে কিছু মানুষ আসে; কেউ কেউ স্থায়ী হয়, কেউ কেউ কিছু কারণে স্থায়িত্ব ধরে রাখতে পারে না।

এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে শোবিজ তাদের নিয়ে আলোচনা শুরু হয়।

 সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status