ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বিয়ের ১২ দিন পর ইউপি ভবন থেকে বরের ঝুলন্ত লাশ উদ্ধার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 30 November, 2020, 3:17 PM

বিয়ের ১২ দিন পর ইউপি ভবন থেকে বরের ঝুলন্ত লাশ উদ্ধার

বিয়ের ১২ দিন পর ইউপি ভবন থেকে বরের ঝুলন্ত লাশ উদ্ধার

১২ দিন আগে বিয়ে করেছিলেন মোফাজ্জল হোসেন। রোববার ভোরে রাজশাহীর পবার দামকুড়া থানার হরিপুর ইউপি ভবনের একটি ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

ইউপি চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিল জানান, ওই যুবক আত্মহত্যা করেছেন। জানালার সঙ্গে ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহ পাওয়া গেছে।

নিহত মোফাজ্জল হোসেন হরিপুর ইউপির নলপুকুর গ্রামে ১২ দিন আগে বিয়ে করেন। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। মোফাজ্জল রাজশাহীর তানোর উপজেলার চান্দুরিয়া ইউপির যুগলপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।

ইউপি চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিলের মতে, মাত্র কয়েক দিন আগে বিয়ে হলেও বউ শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি চলে যায়। তিনি আর সংসার করতে চাচ্ছিলেন না। দুদিন আগে মোফাজ্জল তাকে ফিরিয়ে নিতে শ্বশুরবাড়ি হরিপুর যান।

শনিবার মদ্যপ অবস্থায় স্থানীয় লোকজন তাকে চেয়ারম্যানের কাছে রেখে যান। রোববার দুপক্ষের লোকজনদের নিয়ে তাদের দাম্পত্য কলহের বিষয়ে মীমাংসায় বসার কথা ছিল। এ জন্য রাতে মোফাজ্জল হোসেনকে ইউপি ভবনের একটি কক্ষেই রাখা হয়।

চেয়ারম্যান আরো জানান, রোববার ভোরে ভবনের এক নিরাপত্তাকর্মী জানালা দিয়ে মোফাজ্জলের ঝুলন্ত মরদেহ দেখে তাকে খবর দেন। পরে তিনি বিষয়টি থানায় অবহিত করে ঘটনাস্থলে যান।

রাজশাহীর দামকুড়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, জানালায় লেপের একটি ছেঁড়া অংশ গলায় পেঁচানো অবস্থায় মোফাজ্জলের মরদেহ ঝুলেছিল। তারা ঘটনাস্থলে পৌঁছলেও মরদেহ নামাননি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেয়া হয়েছে। তারা এসে মরদেহ নামাবেন।

ঘটনাটি তারা তদন্ত করে দেখছেন; এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া বলা যাবে না। তবে মোফাজ্জলের পরিবার যেভাবে চান সেভাবেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status