ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ইয়েমেনে মিসাইল হামলা, ৮ সেনা নিহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 30 November, 2020, 12:55 PM

ইয়েমেনে মিসাইল হামলা, ৮ সেনা নিহত

ইয়েমেনে মিসাইল হামলা, ৮ সেনা নিহত

ইয়েমেনে মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশে সৌদি জোটের তাদাওয়াইন সামরিক ক্যাম্পে মিসাইল হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। এতে অন্তত ৮ সৌদি সেনা নিহত হয়েছে।

রোববার ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ তথ্য জানিয়েছে।

তিনি বলেন, মারিব প্রদেশে সৌদি জোটের তাদাওয়াইন ক্যাম্পের অপারেশন রুম লক্ষ্য করে ওই ক্ষেপণাস্ত্র হামলায় ইয়েমেনি সামরিক বাহিনী বাদর-পি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

ইয়াহিয়া সারির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মিসাইল হামলায় কমপক্ষে ৮ সেনা নিহত হয়েছে। এছাড়া এতে আহত হয়েছে আরো ৭ সেনা।

সারি আরো বলেন, ইয়েমেনি সেনারা শত্রুপক্ষের গতিবিধি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করছে। তারা যেখানেই থাকুক না কেন তাদের লক্ষবস্তুতে পরিণত করবে।

এদিকে এই হামলা নিয়ে সৌদির পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগেও হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ করে হামলা চালিয়েছে। পার্স টুডে

 সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status