ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
এবার যুগ্ম কমিশনারের বরখাস্তের দাবিতে এনবিআরে বিক্ষোভ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 30 November, 2020, 12:46 PM

এবার যুগ্ম কমিশনারের বরখাস্তের দাবিতে এনবিআরে বিক্ষোভ

এবার যুগ্ম কমিশনারের বরখাস্তের দাবিতে এনবিআরে বিক্ষোভ

ঢাকার কেরাণীগঞ্জের পানগাঁও কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার মো. লুৎফুল কবিরকে অবিলম্বে অব্যাহতি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করছে বাংলাদেশ কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন (বাকাএভ) ও তাদের অন্তর্ভুক্ত তিনটি কর অঞ্চলের কর্মীরা। লুৎফুল কবিরের বিরুদ্ধে রাজস্ব ও সহকারী রাজস্ব কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহার, অকথ্য ভাষায় গালিগালাজসহ শারীরিকভাবে লাঞ্চিত করার অভিযোগ করেছেন তারা।

আজ সোমবার সকালে জাতীয় রাজস্ব ভবন (এনবিআর) কার্যালয়ের সামনে এই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা জানান, যুগ্ম কমিশনার মো. লুৎফুল গত বুধবার অফিস রুমে সহকারী রাজস্ব কর্মকর্তাদের সামনে এক রাজস্ব কর্মকর্তার সঙ্গে অসদাচরণ করেন। এ সময় ওই কর্মকর্তাকে থাপ্পড় দিয়ে তার ফাইল ছিঁড়ে ফেলেন লুৎফুল কবির।

এ ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও এনবিআর থেকে তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় সারা দেশে সহকারী কর্মকর্তা ও রাজস্ব কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

বিক্ষোভকারীরা আজ সোমবারের মধ্যেই যুগ্ম কমিশনার মো. লুৎফুল কবিরের অব্যাহতিসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। তাদের এ দাবি আদায় না হলে সাময়িক কর্মবিরতিসহ আরও কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন তারা।

বিক্ষোভে বাকাএভের আহ্বায়ক খন্দকার লুৎফুল আজম, সদস্য মো. মজিবুর রহমানসহ কাস্টমস এক্সাইজ ও ভ্যাটের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নিয়েছেন।

 সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status