ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ম্যারাডোনার ১১টি বিখ্যাত উক্তি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 26 November, 2020, 8:57 PM

ম্যারাডোনার ১১টি বিখ্যাত উক্তি

ম্যারাডোনার ১১টি বিখ্যাত উক্তি

৬০ বছর বয়সে ফুটবল বিশ্বকে কাঁদিয়ে চিরবিদায় নিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। মাঠ কিংবা মাঠের বাইরে বিতর্ক কখনোই তার পিছু ছাড়েনি। পায়ের নৈপুণ্যের পাশাপাশি তিনি ছিলেন বেশ বাকপটু।

সদ্য প্রয়াত এই কিংবদন্তির বিখ্যাত কিছু উক্তি নিয়ে এই আয়োজন-

- ‘বল দেখা, এর পেছনে ছোটার মাধ্যমে আমি হয়ে উঠি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।’

- ‘আমি ভুল করেছি এবং সেগুলোর জন্য মাশুলও গুণেছি। কিন্তু বল এখনও খাঁটি।’

- ‘আমি ম্যারাডোনা। যে গোল করে, ভুলও করে। আমি এগুলো সবই বয়ে বেড়াতে পারি। সবার সঙ্গে লড়াই করার মতো বিশাল এক কাঁধ রয়েছে আমার।’

- ‘আপনি আমার সম্পর্কে অনেক কথা বলতে পারেন। কিন্তু আমি ঝুঁকি নেই না, এ কথা কখনও বলতে পারবেন না।’

- ‘আমি কালো কিংবা সাদা হতে পারি কিন্তু জীবনে কখনও ধূসর হব না।’

- ‘আমি যুক্তরাষ্ট্র থেকে আসা সবকিছুই ঘৃণা করি। আমি এগুলোকে আমার সমস্ত শক্তি দিয়ে ঘৃণা করি।’

ফুটবলের আরেক কিংবদন্তি পেলের সম্পর্কে

- ‘পেলে এবং আমার মধ্যে কে সেরা তা নিয়ে কোনো বিতর্ক থাকবে না। সবাই আমার কথাই বলবে।’

- ‘পেলের উচিত যাদুঘরে চলে যাওয়া।’

হ্যান্ড অব গড সম্পর্কে

- ‘(গোলটি দেয়ার পর) আমি চাইছিলাম সতীর্থরা আমাকে জড়িয়ে ধরুক কিন্তু কেউ আসছিল নাআমি তাদের বললাম, এসো আমাকে জড়িয়ে ধর। নাহলে রেফারি এটা বাতিল করে দেবে।’

- ‘ক্ষমা চেয়ে ইতিহাস পাল্টে দিতে পারলে আমি অবশ্যই তা করতাম। কিন্তু গোলটি এখনও একটি গোলই। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হল এবং আমি হয়ে গেলাম বিশ্বের সেরা খেলোয়াড়।’

মেসি ও রোনালদো সম্পর্কে

- গোল করার পরে মেসি স্বাভাবিক উদযাপন করে। আর ক্রিশ্চিয়ানো গোল করে এমন ভাব করে যেন সে শ্যাম্পুর বিজ্ঞাপন শ্যুটিং করছে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status