ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
চতুর্থবারের মতো করোনা পজিটিভ জেমি ডে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 26 November, 2020, 1:37 PM

চতুর্থবারের মতো করোনা পজিটিভ জেমি ডে

চতুর্থবারের মতো করোনা পজিটিভ জেমি ডে

বাংলাদেশে জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে টানা চতুর্থবারের মতো করোনা পজিটিভ হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) করোনা পরীক্ষার স্যাম্পল দেন তিনি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে তিনি গণমাধ্যমকে নিজেই জানিয়েছেন চতুর্থবার করোনা পজিটিভ হওয়ার কথা।

জেমি ডে বলেন, রোববার আবার পরীক্ষা করাবেন। যদি নেগেটিভ রেজাল্ট আসেক, তাহলে কাতার গিয়ে দলের সঙ্গে যোগ দিতে পারবেন। না হয়, আর তার পক্ষে কাতার যাওয়া সম্ভব হবে না।

কাতারে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে যাওয়া বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে উতালা হয়ে আছেন জেমি ডে। এ কারণে বারবার করোনা টেস্ট করাচ্ছেন তিনি। কিন্তু চারবার পরীক্ষা করিয়েও নেগেটিভ রেজাল্ট আসেনি তার।

নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে করোনা পজিটিভ হয়েছিলেন বাংলাদেশ দলের কোচ। যে কারণে নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ডাগআউটে থাকতে পারেননি।

এরপর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে বাংলাদেশ দল চলে যায় কাতারে। অথচ, কোচ জেমি ডে যেতে পারেননি তাদের সঙ্গে। সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস দল নিয়ে কাতার যান ১৯ নভেম্বর। জেমি চেষ্টা করছেন ম্যাচের আগেই কাতার গিয়ে পৌঁছাতে। এতে করে বাংলাদেশ দলের ফুটবলাররা মানসিকভাবে চাঙ্গা হতে পারবেন হয়তো। কিন্তু বারবার পরীক্ষার পরও নেগেটিভ হতে পারছেন না।  

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status