ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
টসে জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠিয়েছে খুলনা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 26 November, 2020, 1:32 PM

টসে জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠিয়েছে খুলনা

টসে জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠিয়েছে খুলনা

দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম দিনের প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকাকে হারিয়ে দেয় মিনিস্টার গ্রুপ রাজশাহী। দিনের অন্য ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে শেষ ওভারে দারুণ এক জয় তুলে নেয় জেমকন খুলনা।

আজ বৃহস্পতিবার আসরের দ্বিতীয় দিনের খেলায় প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে প্রথম দিনের দুই জয়ী দল।

মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দ্বিতীয় ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেনি রাজশাহী।

মিনিস্টার গ্রুপ রাজশাহী: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মোহাম্মদ আশরাফুল, ফরহাদ রেজা, আরাফাত সানি, ফজলে মাহমুদ রাব্বি, কাজি নুরুল হাসান সোহান, সানজামুল ইসলাম, রনি তালুকদার, মেহেদী হাসান, এবাদাত হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ।

জেমকন খুলনা: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), ইমরুল কায়েস, আল-আমিন হোসেন সিনিয়র, এনামুল হক বিজয়, শামীম পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শহিদুল ইসলাম, রিশাদ হোসেন ও জহুরুল ইসলাম অমি।



সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status