ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
করোনায় আক্রান্ত কাজী সালাউদ্দিন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 26 November, 2020, 11:11 AM

করোনায় আক্রান্ত কাজী সালাউদ্দিন

করোনায় আক্রান্ত কাজী সালাউদ্দিন

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। মঙ্গলবার (২৪ নভেম্বর) করোনা পরীক্ষার পর বুধবার (২৫ নভেম্বর) রাতে পজিটিভ রিপোর্ট পেয়েছেন তিনি।

কাজী সালাউদ্দিনের করোনা আক্রান্তের খবর সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ বাংলাদেশের। ম্যাচটি দেখতে কাতার যাওয়ার কথা সালাউদ্দিনের। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় তার যাওয়ার বিষয়টি এখন অনিশ্চিত হয়ে পড়েছে। সেখানে বিশ্বকাপের ম্যাচ দেখা ছাড়াও কাতারের সঙ্গে ‘সমঝোতা চুক্তি’ করার কথা ছিল।

করোনা পজিটিভ হওয়ার আগেই বাফুফে সভাপতি তার শারীরিক অবস্থা খারাপের কথা জানিয়েছিলেন সংবাদমাধ্যমকে। মঙ্গলবার বিকেলে বাফুফে ভবনে তিনি বলেছিলেন, আমার শরীরটা ভালো যাচ্ছে না। করোনা পরীক্ষা করতে দিয়েছি। ফল এখনও হাতে পাইনি। শরীরের ওপর নির্ভর করবে কাতার যেতে পারবো কিনা।  

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status