ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
৯ দফা দাবিতে ময়মনসিংহে শ্রমিক কর্মচারী পরিষদের বিক্ষোভ মিছিল-সমাবেশ
তাপস কর
প্রকাশ: Wednesday, 25 November, 2020, 11:11 PM

৯ দফা দাবিতে ময়মনসিংহে শ্রমিক কর্মচারী পরিষদের বিক্ষোভ মিছিল-সমাবেশ

৯ দফা দাবিতে ময়মনসিংহে শ্রমিক কর্মচারী পরিষদের বিক্ষোভ মিছিল-সমাবেশ

নয় দফা দাবিতে ময়মনসিংহে শ্রমিক কর্মচারী পরিষদের বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্টিত হয়। রাষ্ট্রীয় পাটকল সমূহ রাষ্ট্রীয় ভাবে পরিচালনাসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। আজ বুধবার বিকেলে নগরীর ষ্ট্রেশন রোড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশ করেন।


এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের আহবায়ক মাহাবুব বিন সাঈদ, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের ময়মনসিংহ জেলার সভাপতি আলহাজ্ব মো: শামসুল আলম খান, জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ নেতা তফাজ্জল হোসেনসহ শ্রমিক লীগ, ট্রেড ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন সংঘ, শ্রমিক জোট, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ও বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে নেতারা বলেন, ৬ কোটি ৩৬ লক্ষ শ্রমিক রহেছে। করোনার সময়ে শ্রমিকরা কর্মহীন হয়ে বেকার জীবন-যাপন করছে। এ অবস্থায় প্রত্যেকটি রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের কাছ থেকে তালিকা তৈরী করে সরকারী ভাবে প্রনোদনা দেয়ার দাবি করছি। এ সময় তারা দেশের সকল পাঠকল সমূহ জাতীয়করণ করে শ্রমিকদের বকেয়া বেদন-ভাতা পরিশোধ করার দাবি জানান। তাদের এই দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status