ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
ঠাকুরগাঁওয়ে ৭০ বছরের এক বৃদ্ধাকে মাথা গোঁজার ঠাঁই দিলেন জেলা প্রশাসক
মো: জাহিদ হাসান মিলু
প্রকাশ: Wednesday, 25 November, 2020, 11:05 PM

ঠাকুরগাঁওয়ে ৭০ বছরের এক বৃদ্ধাকে মাথা গোঁজার ঠাঁই দিলেন জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ৭০ বছরের এক বৃদ্ধাকে মাথা গোঁজার ঠাঁই দিলেন জেলা প্রশাসক

৭০ বছরের এক বৃদ্ধাকে মাথা গোঁজার ঠাঁই করে দিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।
একটি ঘরের জন্য নিদারুণ কষ্টে দিন পার করছিলেন সদর উপজেলা বেগুনবাড়ি ইউনিয়নের নতুন পাড়া গ্রামের ৭০ বছর বয়সী বিধবা মর্জিনা বেগম। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম তাকে একটি পাকা ঘর তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন।

প্রতিশ্রতি দেওয়ার মাত্র ৫ দিনের মধ্যে মর্জিনা বেগমকে মাথা গোঁজার জন্য নতুন পাকা ঘর করে দিচ্ছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক।
মর্জিনা বেগমের চলতি বছরে বর্ষায় মাটির তৈরি একমাত্র ঘরটি ভেঙে পড়ে যায়। বাড়ি নির্মাণের অর্থ না থাকায় সে অন্যের বাড়িতে গিয়ে রাত্রিযাপন করত। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এ্যাসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে সদর উপজেলা বেগুনবাড়ি ইউপি’র নতুন পাড়া গ্রামের মর্জিনা বেগমের নতুন ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম ।
এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুন নাহার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-আল মামুন,সহকারী কমিশনার(ভূমি) কামরুল হাসান সোহাগ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাকসুদা আক্তার মাসু সহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ।

ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, মুজিব শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এ্যাসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার  অর্থায়নে বৃদ্ধা মর্জিনা বেগমেকে একটি নতুন ঘর তৈরি করে দেওয়া হচ্ছে এবং আগামী দিন গুলোতে তার যেন কোন সমস্যা না হয় সে বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।  

নতুন ঘর পেয়ে আনন্দে আতহারা কন্ঠে মর্জিনা বেগম বলেন, ডিসি স্যার আমাকে মাথা গোঁজার ঠাঁই করে দিলেন। আমি স্যারের কাছে আজীবন ঋণী হয়ে থাকবো। এছাড়াও জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করেন মর্জিনা বেগম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status