ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
৩ বছর আগের এয়ারগান মেরামতের ছবি ফেসবুকে, অতঃপর...
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 25 November, 2020, 10:00 PM

৩ বছর আগের এয়ারগান মেরামতের ছবি ফেসবুকে, অতঃপরins class=

৩ বছর আগের এয়ারগান মেরামতের ছবি ফেসবুকে, অতঃপর

প্রায় ৩ বছর আগের পুরনো এয়ারগান মেরামতের একটি ছবি ফেসবুকে আপলোড করায় বিপাকে পড়েছেন কাঠমিস্ত্রী মো. রুহুল আমীন।

প্রায় ৩ বছর আগের পুরনো এয়ারগান মেরামতের একটি ছবি ফেসবুকে আপলোডের ঘটনায় বেশ আলোচনা শুরু হয়েছে বরিশালের বাবুগঞ্জে। এক সরকারি চাকরিজীবীর এয়ারগানের ভেঙে যাওয়া বাট মেরামত করে বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট কাঠমিস্ত্রী।

এ ঘটনায় গত রবিবার জেলার বাবুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উপজেলার আগরপুর বাজারের ফার্নিচার মিস্ত্রি মো. রুহুল আমীন।

বাবুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো ওই জিডির তদন্ত করছেন।

জানা যায়, গত আড়াই থেকে তিন বছর আগে আগরপুরের আতিকুল ইসলাম আতিক নামে এক সরকারি চাকরিজীবীর এয়ারগানের বাটটি ভেঙে যায়। তিনি এয়ায়গানটি মেরামতের জন্য স্থানীয় ফার্নিচার দোকানি রুহুল আমীনের কাছে নিয়ে যান।

রুহুল আমীন এয়ারগানের বাটটি মেরামত করেন। এই দৃশ্য কে বা কারা মুঠোফোনে ক্যামেরাবন্দি করে। সম্প্রতি ওই ছবি ‘ক্রাইম ফোকাস’ নামে একটি ফেসবুক আইডিতে আপলোড করে কে বা কারা। এতে বেকায়দায় পড়েন কাঠমিস্ত্রি রুহুল আমীন। এ ঘটনায় তিনি থানায় জিডি করেছেন।

তদন্ত কর্মকর্তা মানবেন্দ্র বালো বলেন, গত ৩ দিন ধরে ওই ঘটনা তদন্তে তিনি আগরপুর সরেজমিন পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্টদের সাক্ষ্য গ্রহণ করেছেন। আতিক তার এয়ারগান ক্রয়ের মেমো এবং ভাঙা বাট মেরামত করার প্রমাণ দেখিয়েছেন। প্রতিহিংসা এবং গ্রুপিংয়ের কারণে প্রতিপক্ষকে ঘায়েল করতে পুরনো ওই ছবি ফেসবুকে আপলোড করা হয়েছে বলে তিনি ধারণা করছেন।

আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আব্দুর রহিম বলেন, আগরপুর বাজারের এক ফার্মেসি ব্যবসায়ী পুরনো ওই ছবিটি ফেক আইডিতে আপলোড করে সর্বত্র ছড়িয়ে দিয়েছেন বলে সবাই বলাবলি করছে। এ ঘটনায় তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status