ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
বাগদান অনুষ্ঠানে তরুণীকে গণধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 16 November, 2020, 8:02 PM

বাগদান অনুষ্ঠানে তরুণীকে গণধর্ষণ

বাগদান অনুষ্ঠানে তরুণীকে গণধর্ষণ

ভারতের মুম্বাইয়ের একটি হোটেলে বিয়ের বাগদান অনুষ্ঠানে গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। ৮ নভেম্বর মুম্বাইয়ের আন্ধেরি-কুর্লা রোডের ধারে একটি হোটেলে এনজেগমেন্ট অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অভিযুক্তদের একটা অংশ সেখানে নিমন্ত্রিত ছিলেন।

ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনের তথ্যমতে, অভিযুক্ত ও অনুষ্ঠানের আয়োজকের বিরুদ্ধে রোববার (১৫ নভেম্বর) স্থানীয় থানায় ধর্ষণের অভিযোগ করেন সেখানে নিমন্ত্রিত আরেক তরুণী।

অভিযোগে লেখা হয়েছে, আক্রান্ত ওই তরুণী অভিযুক্তদের মতোই অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন। সেদিন অনেক রাতে, যখন অনুষ্ঠান থেকে সব লোক চলে যায়, তখন তাকে ধর্ষণ করে ওই ৩ অভিযুক্ত। এর মধ্যে দু’জন নিমন্ত্রিত ছিলেন, আরেকজন খোদ পার্টির আয়োজক।

এ ঘটনায় এখন দুই অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ। এদের মধ্যে একজন অনুষ্ঠানের আয়োজন করেছিল এবং বাকিদের নিমন্ত্রণ করেছিল।

ধর্ষণের শিকার তরুণীর অভিযোগ, সেদিন রাতে তাকে জোর করে মদ খাইয়ে দেয়া হয়েছিল। পরিকল্পনা করেই সেদিন রাতে বাকি নিমন্ত্রিতরা চলে যাওয়ার পরও অভিযুক্তরা হোটেলে বসে ছিল। শেষে হোটেল ফাঁকা হয়ে যাওয়ায় শুরু হয় ধর্ষণ।

তবে এতদিন চুপ করে থাকার বিষয়ে তিনি জানান, ঘটনাপ্রবাহ তাঁকে এতটাই নাড়া দিয়েছিল যে পুলিশে অভিযোগ করার সাহস জোগাড় করতে সময় লেগে গেল। বর্তমানে এই মামলাটি সহর থানা তদন্ত করে দেখছে, কারণ, হোটেলটি ওই থানা এলাকায়।


সম্পাদনায়: এম আলমগীর   

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status