ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কিয়ারার কাছে শারীরিক সম্পর্কের চেয়েও দামি তিন জিনিস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 November, 2020, 8:22 PM

কিয়ারার কাছে শারীরিক সম্পর্কের চেয়েও দামি তিন জিনিস

কিয়ারার কাছে শারীরিক সম্পর্কের চেয়েও দামি তিন জিনিস

‘লাস্ট স্টোরিজ’ এ স্বমেহনের দৃশ্যে অভিনয় করে ঝড় তুলেছিলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। সেই দৃশ্যকে ঘিরে তাকে নিয়ে বয়ে যায় হাজারো বিতর্ক। নির্মাতার সেই গল্পে কিয়ারা এক নববধূর চরিত্রে অভিনয় করেছিলেন। যিনি স্বামীর সঙ্গে যৌন মিলনে অখুশি ছিলেন। সেখানেই ছিল স্বমেহনের দৃশ্যটি।

২০১৪ সালে শোবিজে পা রাখলেও ২০১৮ সালে ‘লাস্ট স্টোরিজ’-এর পরই মূলত কিয়ারা জনপ্রিয়তা পান। তারপর থেকে যে কোনো শোয়ে শারীরিক মিলন নিয়ে তাকে প্রশ্ন করাটা যেন সাধারণ একটা বিষয় হয়ে গিয়েছে। সম্প্রতি টুইঙ্কেল খান্নার অনলাইন চ্যানেল ‘টুইক ইন্ডিয়া’র জন্য ভিডিও শুট করেন কিয়ারা। সেখানে তাকে বিভিন্ন বিষয় নিয়ে পরপর অনেকগুলো প্রশ্ন করা হয়। কিয়ারাকে সেগুলোর ঝটপট উত্তর দিতে হয়েছে।

কিয়ারাকে এমন তিনটি জিনিসের নাম বলতে বলা হয় যা তার কাছে শারীরিক সম্পর্কের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। উত্তরে কিয়ারা জানিয়েছেন সেই তিনটি জিনিস হলো সুস্বাদু পিৎজা, শপিং এবং ভালো সিনেমা। তালিকার ১ নম্বরে পিৎজা রেখেছেন তিনি।

সেখানে কলেজ জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাও শেয়ার করেন কিয়ারা। কলেজ থেকে বেড়াতে নিয়ে যাওয়া হয়েছিল তাদের। ঠান্ডায় হোটেলের ঘরে রুম হিটার চলছিল। সেই হিটার থেকে ঘরে আগুন লেগে যায়। তবে কেউই আহত হননি।
 
১৯৯২ সালে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন কিয়ারা আদভানি। তার আসল নাম আলিয়া আদভানি। অভিনয়ে আসার পর সালমানের খানের কথাতে তিনি নিজের নাম বদলে নেন। কারণ আগে থেকেই ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছিলেন আলিয়া ভাট। মুম্বাইয়ের জয় হিন্দ কলেজ ফর মাস কমিউনিকেশনের প্রাক্তন ছাত্রী আলিয়া তথা কিয়ারার বলিউডে আত্মপ্রকাশ ২০১৪ সালে ‘ফুগলী’ ছবিতে। এরপর ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবিতে তিনি নজর কাড়েন। এ ছাড়া মেশিন’, ‘কলঙ্ক’, ‘গুড নিউজ’, ‘কবীর সিংহ’ ছবিতেও তার কাজ প্রশংসিত হয়েছে।

সম্পাদনায়: খালেদ সুজন
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status