ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কক্সবাজারে ১০০ ভরি স্বর্ণসহ যুবক গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 8 November, 2020, 8:08 PM

কক্সবাজারে ১০০ ভরি স্বর্ণসহ যুবক গ্রেফতার

কক্সবাজারে ১০০ ভরি স্বর্ণসহ যুবক গ্রেফতার

কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযান চালিয়ে ৯৯ ভরি ১১ আনা ওজনের সাতটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে বিজিবি।

রোববার (০৮ নভেম্বর) সকালে হোয়াইক্যং বিওপি চেকপোস্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাকে গ্রেফতার করেন। জব্দ করা স্বর্ণের বাজার মূল্য অর্ধকোটি টাকা।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এসব তথ্য জানিয়েছেন। গ্রেফতার আব্দুল গণি (৪৬) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আফজাল নগর এলাকার মৃত সিদ্দিক আহমেদের ছেলে।

লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, রোববার সকালে হোয়াইক্যং বিওপি চেকপোস্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা টেকনাফ থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী গাড়ি তল্লাশি করেন।

এ সময় আব্দুল গণির শরীর তল্লাশি করা হয়। তার প্যান্টের বেল্টের ভেতর অভিনব পদ্ধতিতে লুকানো সাতটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৯৯ ভরি ১১ আনা। এসব স্বর্ণের বিপরীতে বৈধ কোনো কাগজপত্র না থাকা এবং সরকারি শুল্ক ফাঁকি দেয়ায় তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বার জেলা প্রশাসকের ট্রেজারি শাখায় জমা দেয়া হয়েছে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status