ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইবিসাস'র নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বশেমুরবিপ্রবি প্রেসক্লাব
সজিবুর রহমান
প্রকাশ: Sunday, 8 November, 2020, 7:49 PM

ইবিসাস'র নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বশেমুরবিপ্রবি প্রেসক্লাব

ইবিসাস'র নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বশেমুরবিপ্রবি প্রেসক্লাব

ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) প্রেসক্লাব।

শনিবার (৭ নভেম্বর) রাতে বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি তারিক লিটু ও সাধারণ সম্পাদক তানবির আলম খান এক যৌথ বিবৃতিতে ইবিসাসের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।একইসাথে বার্তা জানিয়ে বলেন, ক্যাম্পাসের সাংবাদিকগণ ও তাদের সংগঠন সম্মিলিতভাবে একটি ক্যাম্পাসের দর্পণ।ইবিসাস দীর্ঘদিন যাবৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।
ভবিষ্যতেও তাদের দায়িত্ব, নিষ্ঠা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

এছাড়া,বশেমুরবিপ্রবি প্রেসক্লাব এবং ইবিসাসের যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, শনিবার (৭ নভেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে হুমায়ুন কবির জীবনকে (দ্যা নিউ এইজ) সভাপতি ও ইরফান মাহমুদ রানাকে (দৈনিক খোলা কাগজ) সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটির অনুমোদন দেয় ইবিসাস।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status