ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাইডেনের বাবার দেশ আয়ারল্যান্ডে বিজয় উৎসব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 November, 2020, 7:45 PM

বাইডেনের বাবার দেশ আয়ারল্যান্ডে বিজয় উৎসব

বাইডেনের বাবার দেশ আয়ারল্যান্ডে বিজয় উৎসব

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জয়ে যুক্তরাষ্ট্রের শহরে শহরে রীতিমতো উৎসব চলছে। উদযাপনে পিছিয়ে নেই বাইডেনের বাবার দেশ আয়ারল্যান্ডও।

বংশের ছেলে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে। সেই খুশিতে রাস্তায় নেমে নেচে-গেয়ে আনন্দ-উল্লাস করছে ভাই-বোন ও আত্মীয়স্বজন।

আয়ারল্যান্ডের ছোট একটি শহর বাল্লিনা। মাত্র ১০ হাজার লোকের বাস। এই শহরেই বাস করতেন বাইডেনের পূর্বপুরুষ।

শুধু বাল্লিনাতেই নয়, বাইডেনের পূর্বপুরুষরা থাকতেন আয়ারল্যান্ডের কালিংফোর্ডেও। এখানে এখনও বাইডেনের দূর সম্পর্কের আত্মীয়স্বজন থাকেন।

তেমনই একজন জো ব্লিউইট। তিনি সম্পর্কে বাইডেনের চাচাতো ভাই হন। বেশ কয়েকবার বাইডেনের সঙ্গে দেখাও করেছেন তিনি। জো ব্লিউইট বলেছেন, বাইডেন একদম মাটির মানুষ। পুরোদমে পারিবারিক।

নেচে-গেয়ে বাইডেনের জয় উদযাপন করছেন এলাকার মানুষজনও। রাস্তায় বেরিয়ে তারা নাচানাচি করছেন, শ্যাম্পেইন ছিটিয়ে করছে আনন্দ-উল্লাস।

বাইডেনের প্রচার দলের একজন এডওয়ার্ড ব্লিইউইট বলেন, জো বাইডেনের পূর্বপুরুষদের ১০ জনই আয়ারল্যান্ডে বাল্লিনা শহরে জন্মেছিলেন।

গতকাল শনিবার যখন বাইডেনের হোয়াইট হাউসে যাওয়া নিশ্চিত হয়ে যায়, সঙ্গে সঙ্গে এই ছোট শহরের বাসিন্দারা সাফল্যের উদযাপনের জন্য রাস্তায় বেরিয়ে পড়ে।

স্মিলার মিশেল নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, আমি মনে করি বাল্লিনা বিশ্বকে রক্ষা করেছে। কারণ বাল্লিনা ছাড়া কোনো জো বাইডেনের জন্মই হতো না।

তিনি আরও বলেন, ‘আমার ধারণা, এই শহর আজ রাতে বিশ্বকে বাঁচিয়ে দিয়েছে। কারণ বাল্লিনা ছাড়া তো আর জো বাইডেনকে কল্পনা করা যায় না।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status