কিশোরগঞ্জে বঙ্গবন্ধু নাইট ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত
আশরাফুল ইসলাম তুষার
প্রকাশ: Sunday, 8 November, 2020, 7:46 PM
কিশোরগঞ্জে বঙ্গবন্ধু নাইট ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত
কিশোরগঞ্জে বঙ্গবন্ধু নাইট ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭নভেম্বর) সন্ধা ৭ টায় বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠানের মধ্যেদিয়ে শহরের গাছবাজার মোড়ের খালি মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আল-আমিন,আলফা সকার ফুটবল একাডেমীর চেয়ারম্যান মো:আকরাম হোসেন,৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন মিয়া।
টুর্ণামেন্টে ৪ টি টিমের মধ্যে নক আউট পর্বের মাধ্যমে খেলা অনুষ্ঠিত হয়।প্রথম নক আউট পর্বে ডায়নামিক রয়েলস এবং লিজেন্ড বয়েজ এর খেলা অনুষ্ঠিত হয়।এতে লিজেন্ড বয়েজ বিজয়ী হয়ে ফাইনালে পৌছায়।দ্বিতীয় নক আউট খেলায় ইয়ং স্টার এবং ড্রিম স্টার এর মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।এতে ইয়ং স্টার টিম বিজয়ী হয়ে ফাইনালে ওঠে।ফাইনালে ইয়ং স্টার এবং ডায়নামিক রয়েলস টিমের মধ্যকার খেলায় ইয়ং স্টার টিম চ্যাম্পিয়ন হয়।খেলা শেষে চ্যাম্পিয়ন দের মনিটর এবং রানার্স আপ দের ট্রফি পুরষ্কার হিসেবে দেয়া হয়।